নিরাপদ সড়ক চাই কিশোরগঞ্জ জেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সাবেক ব্যাংকার ফিরোজ উদ্দিন ভূঞা পুনরায় সভাপতি ও সাংবাদিক মো. ফারুকুজ্জামান পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যায় শহরের গাইটাল উপস্থিত আলমগীর হোসেন সিটির জলতরঙ্গ ফুড জোনে সংগঠনের দ্বি-বার্ষিক সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়।
সাধারণ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনে সংসদ সদস্য মাজহারুল ইসলাম।
নিরাপদ সড়ক চাই কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি ফিরোজ উদ্দিন ভূঞার সভাপতিত্বে এতে সম্পাদকীয় প্রতিবেদন উপস্থাপন করেন সাধারণ সম্পাদক সাংবাদিক মো. ফারুকুজ্জামান। এ সময় কিশোরগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি আনিসুজ্জামান বাবুল, কিশোরগঞ্জ প্রেস ক্লাবের সহসভাপতি এড. মাসুদ ইকবাল, সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান চৌধুরী সোহেল,কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আল আমিন,সিনিয়র সাংবাদিক সাইফ উদ্দিন আহমেদ লেলিন, সাইফুল হক মোল্লা দুলু,আবু তাহের, জাসাস কিশোরগঞ্জ জেলা শাখার আহবায়ক ইফতেখার আহমেদ বাবুল, নিসচার সহসভাপতি বদরুল হুদা সোহেল, রুহুল আমিন প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় নিরাপদ সড়ক চাই কিশোরগঞ্জ জেলা শাখার বর্তমান কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠনের জন্য জেলা পাবলিক লাইব্রেরির সম্পাদক মু আ লতিফকে প্রধান করে ৩ সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়। অন্য দুই নির্বাচন কমিশনার হলেন- কিশোরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি একে নাছিম খান ও আলমগীর হোসেন সিটির ব্যবস্থাপনা পরিচালক শফিকুল আলম শিপলু।
প্রধান নির্বাচন কমিশনার মু আ লতিফ উপস্থিত সকল সদস্যেদের সম্মতিতে কণ্ঠভোটের মাধ্যমে নতুন কার্যকরী কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক দুটি পদে নির্বাচিতদের নাম ঘোষণা করেন। এবং আাগামী এক সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি দেওয়ার নির্দেশ প্রদান করেন। পরে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া পরিচালনা করে আবদুল্লাহ আল মামুন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর