সরকার নির্ধারিত দামের অতিরিক্ত মূল্যে সার বিক্রির অভিযোগে ময়মনসিংহের ফুলপুর পৌর শহরের আমুয়াকান্দা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় অভিযোগ প্রমাণিত হওয়ায় তিনটি মামলায় মোট ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শফিকুল ইসলাম। অভিযানে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কামরুল হাসান কামু এবং ফুলপুর থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সরকারি নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগে কয়েকটি দোকানে অভিযান চালানো হয়। অভিযোগের সত্যতা পাওয়ায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে তিনটি মামলায় মোট ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এ সময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শফিকুল ইসলাম বলেন, কোনো ডিলার অতিরিক্ত দামে সার বিক্রি করলে সরাসরি এসিল্যান্ড ফুলপুরের (০১৪০৪৪০৯৮৪১) নম্বরে যোগাযোগ করার জন্য সাধারণ মানুষকে অনুরোধ করা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে ডিলারশিপ বাতিলসহ কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরও জানান, কৃষকদের স্বার্থ রক্ষা ও বাজারে শৃঙ্খলা বজায় রাখতে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মাসুম/সাএ
সর্বশেষ খবর