• ঢাকা
  • ঢাকা, শনিবার, ০৭ মার্চ, ২০২৬
  • শেষ আপডেট ৩৫ সেকেন্ড পূর্বে
শেখ সাদী ভূইয়া
যবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত : ০৭ মার্চ, ২০২৬, ১১:১৩ রাত

যবিপ্রবির ঝিকরগাছা স্টুডেন্টস সোসাইটির ইফতার মাহফিল ও সংবর্ধনা

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অধ্যয়নরত ঝিকরগাছা উপজেলার শিক্ষার্থীদের সংগঠন ঝিকরগাছা স্টুডেন্টস ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের নবনিযুক্ত ডিনসহ দুইজন ডিন এবং স্নাতক শেষ করা বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।

শনিবার (৭ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) প্রাঙ্গণে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের শিক্ষার্থী মো. জসিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. শেখ মিজানুর রহমান, ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন ড. মো. কোরবান আলী, ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আব্দুস সামাদ, ফার্মেসি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোসা. ফারজানা সুলতানা, এবং গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. ফরহাদ বুলবুল সহ প্রমুখ। অনুষ্ঠানে সংগঠনের সদস্যসহ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ঝিকরগাছার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ইফতার মাহফিল ও সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, স্নাতকোত্তর সম্পন্ন করে যারা উচ্চশিক্ষা ও গবেষণার উদ্দেশ্যে দেশের বাইরে পাড়ি জমাচ্ছেন, তাদের প্রত্যেককে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা আন্তরিকভাবে কামনা করি—তোমাদের জীবন হোক সুন্দর, সমৃদ্ধ ও সাফল্যমণ্ডিত।

জীবনের যে পথেই এগিয়ে যাও না কেন, মাতৃভূমির কথা যেন কখনো ভুলে না যাও। সততা, নিষ্ঠা ও নিরলস পরিশ্রমের মাধ্যমে নিজেদের যোগ্য করে গড়ে তুলবে—এই আমাদের প্রত্যাশা। একই সঙ্গে অর্জিত জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতাকে দেশের উন্নয়ন ও কল্যাণে কাজে লাগাবে—এই বিশ্বাসও আমরা রাখি।

তোমাদের ভবিষ্যৎ পথচলাকে আরও সহায়ক ও শক্তিশালী করার লক্ষ্যে আমরা একটি বিশেষ তহবিল (ফান্ড) গঠনের উদ্যোগ গ্রহণ করছি। এই তহবিলের মূল উদ্দেশ্য হবে গবেষণায় আগ্রহী এবং উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে ইচ্ছুক শিক্ষার্থীদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করা।

এছাড়াও স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে গুণগত মানসম্পন্ন গবেষণা প্রবন্ধ প্রকাশ শিক্ষার্থীদের উৎসাহিত হতে বিশেষ পুরস্কারের ব্যবস্থা থাকবে। প্রকাশিত প্রবন্ধ যাচাই-বাছাই পূর্বক সংশ্লিষ্ট শিক্ষার্থী ও শিক্ষককে পুরস্কৃত করা হবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে গবেষণামুখী মনোভাব গড়ে উঠবে এবং নতুন নতুন জ্ঞান সৃষ্টির পথ আরও প্রসারিত হবে। এছাড়া দারিদ্র্য মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহযোগিতা প্রদান করা হবে।

আমরা বিশ্বাস করি, তরুণ গবেষক ও শিক্ষার্থীদের স্বপ্নপূরণে এই উদ্যোগটি একটি ছোট হলেও অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে কাজ করবে। তোমাদের জন্য আমাদের দোয়া ও শুভকামনা সবসময় থাকবে। জীবনের প্রতিটি ধাপে আমরা সহযোগিতা ও সহমর্মিতার হাত বাড়িয়ে রাখবো। সর্বোপরি, তোমরা উচ্চশিক্ষা অর্জন করে দেশ ও জাতির কল্যাণে নিজেদের মেধা ও শ্রম উৎসর্গ করবে—এই প্রত্যাশাই আমাদের সবার। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info@bd24live.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ office.bd24live@gmail.com