• ঢাকা
  • ঢাকা, রবিবার, ০৮ মার্চ, ২০২৬
  • শেষ আপডেট ৯ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ০৮ মার্চ, ২০২৬, ১০:০২ দুপুর

মিরপুরে আরো একটি নতুন স্টোর উদ্বোধন করলো 'মিঃ ডি আই ওয়াই'

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

মালয়েশিয়ার হোম ইমপ্রুভমেন্ট ব্র্যান্ড 'মিঃ ডি আই ওয়াই' বাংলাদেশের বাজারে আরো একটি নতুন স্টোর উদ্বোধন করেছে। এই আউটলেটি ঢাকার মিরপুর-১২ বাসস্ট্যান্ড, নুর ইসলাম মোল্লা এভিনিউ।

বৃহস্পতিবার (০৫ মার্চ) মিঃ ডি আই ওয়াই বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে স্টোরটি উদ্বোধন করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মিঃ ডি আই ওয়াই বাংলাদেশের মার্কেটিং ম্যানেজার মো. রাহাত নবী, হেড অব অপারেশনস সৈয়দ নূর আনোয়ার, হেড অব বিজনেস ডেভেলপমেন্ট মোহাম্মদ নাজির হোসেন, ফাইন্যান্স ম্যানেজার মোহাম্মদ নাসিম আহমেদ, ইমপোর্ট ম্যানেজার মো. মাসুদুর রহমান।

ঢাকার মিরপুর-১২ এর নতুন স্টোরে রয়েছে ১০টি প্রধান ক্যাটাগরির ১০,০০০-এর বেশি পণ্য, যার মধ্যে রয়েছে গৃহস্থালি সামগ্রী, হার্ডওয়্যার, ইলেকট্রনিক্স, অটোমোটিভ এক্সেসরিজ, ফার্নিশিং, স্টেশনারি, খেলাধুলা ও খেলনা সামগ্রী, উপহার, কম্পিউটার ও মোবাইল এক্সেসরিজ এবং গয়না ও কসমেটিক্স। এতে করে পরিবারের প্রতিটি সদস্যের জন্য কিছু না কিছু প্রোডাক্ট দিয়ে এক সম্পূর্ণ শপিং অভিজ্ঞতা নিশ্চিত করছে মিঃ ডি আই ওয়াই বাংলাদেশ।

উদ্বোধন উপলক্ষে ৫ থেকে ৭ মার্চ পর্যন্ত গ্রাহকদের জন্য চলবে বিশেষ অফার ও উপহারের ব্যাবস্থা। ১,৫০০ টাকা বা তার বেশি কেনাকাটা করলে ক্রেতারা পাবে একটি মিঃ ডি আই ওয়াই ছাতা ফ্রী , এবং পাশাপাশি থাকছে মিঃ ডি আই ওয়াই Top Fan Campaign-এ অংশ নিয়ে পুরস্কার জিতে নেয়ার সুযোগ।

উল্লেখ্য, ২০০৫ সালে মালয়েশিয়ায় যাত্রা শুরু করা মিঃ ডি আই ওয়াই বর্তমানে বিশ্বজুড়ে ৫০০০-এরও বেশি আউটলেট পরিচালনা করছে। ‎বাংলাদেশে মিঃ ডি আই ওয়াই প্রথম দুটি স্টোর উদ্বোধন করে ২০২৪ সালের এপ্রিল মাসে, উত্তরার পলওয়েল কার্নেশন শপিং সেন্টার এবং যমুনা ফিউচার পার্কে। পরবর্তীতে ব্র্যান্ডটি তাদের উপস্থিতি বিস্তৃত করে মিরপুর, ধানমন্ডি, শান্তিনগর, মোহাম্মদপুর, চট্টগ্রামের বালি আর্কেড, সাভার, বাসাবো, রামপুরা, ময়মনসিংহে এবং মিরপুর-১২।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info@bd24live.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ office.bd24live@gmail.com