ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার মানুষের জন্য আশার আলো হয়ে উঠেছে জয়রামকুড়া হাসপাতাল। আধুনিক চিকিৎসা সেবা ও দক্ষ চিকিৎসকদের মাধ্যমে হাসপাতালটি স্থানীয় বাসিন্দাদের জন্য উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করে যাচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, জয়রামকুড়া হাসপাতাল প্রতিষ্ঠিত হওয়ার আগে এলাকাবাসীকে চিকিৎসা সেবা পেতে ময়মনসিংহ শহর বা দূরবর্তী হাসপাতালে যেতে হতো। এতে করে সময় ও অর্থ-দুইয়েরই অপচয় হতো। এই পরিস্থিতিতে জয়রামকুড়া হাসপাতাল প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এলাকাবাসী এখন নিজ এলাকাতেই মানসম্মত চিকিৎসা সেবা পাচ্ছেন।
হাসপাতালটিতে বহির্বিভাগ, জরুরি সেবা, বিশেষ করে মা ও শিশু স্বাস্থ্যসেবা, প্যাথলজি পরীক্ষাসহ বিভিন্ন আধুনিক চিকিৎসা সুবিধা চালু রয়েছে। এছাড়া অভিজ্ঞ ডাক্তার ও প্রশিক্ষিত নার্সদের মাধ্যমে রোগীদের সার্বক্ষণিক সেবা প্রদান করা হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, জয়রামকুড়া হাসপাতাল চালু হওয়ার ফলে এলাকায় চিকিৎসা সেবার মান অনেক উন্নত হয়েছে। কম খরচে দ্রুত চিকিৎসা পাওয়ায় সাধারণ মানুষ বিশেষভাবে উপকৃত হচ্ছেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানান, আমাদের লক্ষ্য হলো হালুয়াঘাটসহ আশপাশের এলাকার মানুষের জন্য নির্ভরযোগ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। এলাকাবাসীর প্রত্যাশা, জয়রামকুড়া হাসপাতাল আগামী দিনেও একইভাবে মানবিক ও উন্নত চিকিৎসা সেবা প্রদান করে মানুষের আস্থা ধরে রাখবে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর