আজকের পদক্ষেপ, আগামীর ন্যায় বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার" এ প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের হালুয়াঘাটে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে। রবিবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে দিবসটি পালিত হয়।
বর্ণাঢ্য র্যালি শেষে আলোচনা সভায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গোলে জান্নাত সেতু এর সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার আলীনূর খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা শতাব্দী রায়,উপজেলা একাডেমিক সুপারভাইজার সাইফুল ইসলাম,উপজেলা নির্বাচন কর্মকর্তা এনামুল হক,উপজেলা আইসিটি কর্মকর্তা আশিকুল ইসলাম প্রমূখ।
অনুষ্ঠানে বক্তব্যগণ দিবসটির তাৎপর্য তুলে ধরে নারীর অধিকার, সমতা, মর্যাদা ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে গুরুত্বারোপ করেন।
কুশল/সাএ
সর্বশেষ খবর