• ঢাকা
  • ঢাকা, সোমবার, ০৯ মার্চ, ২০২৬
  • শেষ আপডেট ১ মিনিট পূর্বে
মোঃ এস হোসেন আকাশ
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত : ০৮ মার্চ, ২০২৬, ১১:২৫ রাত

বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলমের ইন্তেকাল, কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের শোক

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

কিশোরগঞ্জের বীর মুক্তিযোদ্ধা, কোম্পানি কমান্ডার ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার মাহবুবুল আলম আর নেই। আজ রোববার সন্ধ্যায় কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। মাহবুবুল আলমের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন সদর উপজেলা কমান্ড কাউন্সিলের সদস্যসচিব বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল হক ভূঁইয়া।

নুরুল হক ভূঁইয়া জানান, গতকাল শনিবার সন্ধ্যায় বুকের ব্যথায় অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষা করে জানান তাঁর হার্ট অ্যাটাক হয়েছিল। আজ সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

মাহবুবুল আলমের দুই ছেলে এক মেয়ে। তাঁর স্ত্রী মারা গেছেন আগেই। জেলা শহরের খরমপট্টি এলাকায় তিনি স্থায়ীভাবে বসবাস করতেন। তাঁর পৈত্রিক বাড়ি ইটনা উপজেলা সদরের পশ্চিম গ্রামে।

মাহবুবুল আলমের লাশ খরমপট্টি এলাকায় জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে প্রাঙ্গণে রাখা হয়েছে।

মাহবুবুল আলমের পরিবার সূত্রে জানা যায়, মৃত্যুর আগে ওসিয়ত করে যাওয়ার কারণে রাষ্ট্রীয় গার্ড অব অনার ছাড়াই তাঁকে দাফন করা হবে। ফজরের নামাজের পর শহীদি মসজিদ প্রাঙ্গণে তাঁর জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা। পরে গাইটাল সরকারি গোরস্থানে তাঁকে দাফন করা হবে।

তাঁর মৃত্যুতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান, জেলা বিএনপির সভাপতি এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো: শরীফুল আলম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো: মাজহারুল ইসলাম, জেলা জামায়াতের আমির অধ্যাপক মো: রমজান আলী, কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক মো: আল আমিনসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতারা শোক প্রকাশ করেছেন।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info@bd24live.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ office.bd24live@gmail.com