• ঢাকা
  • ঢাকা, শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • শেষ আপডেট ৩ সেকেন্ড পূর্বে
আবদুল কাদির
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২৬, ০৮:০৯ রাত

গৌরীপুরে ঝটিকা মিছিলের মামলায় সাবেক এমপির ভাতিজাসহ গ্রেফতার ৫

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

ময়মনসিংহের গৌরীপুরে শ্যামগঞ্জের ডেঙ্গার মোড়ে ঝটিকা মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় সাবেক সংসদ সদস্যের ভাতিজাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৩০ অক্টোবর) রাতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

শনিবার তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গৌরীপুরের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট নাজিম উদ্দিন আহমেদের ভাতিজা ও সিধলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ফেরদৌস আহমেদ শাকিল, সংগঠনটির যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন, মইলাকান্দা ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক অপূর্ব, ছাত্রলীগকর্মী শাহরিয়ার ইয়াদ এবং তারাকান্দা উপজেলার আওয়ামী লীগ কর্মী হুমায়ুন কবীর।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার শ্যামগঞ্জের ডেঙ্গার মোড়ে তারাকান্দা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে ‘প্রত্যাবর্তন ২.০’লেখা ব্যানার নিয়ে একটি ঝটিকা মিছিল বের করা হয়। এতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন। এ ঘটনায় গৌরীপুর থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়। পরে রাতে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ।

এদিকে গ্রেপ্তার হওয়া শাহরিয়ার ইয়াদ শনিবার সকালে প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফলে জিপিএ-৩.৬৭ পেয়ে উত্তীর্ণ হয়েছেন। তবে তাঁর এই সাফল্যের আনন্দ পরিবারের সঙ্গে ভাগ করে নেওয়া হয়নি। তাঁর বাবা মইলাকান্দা ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা বেলায়েত হোসেন মনোজ ছেলের পাসের খবরে আনন্দের পাশাপাশি পুলিশি হয়রানির অভিযোগ তুলে ফেসবুকে আক্ষেপ প্রকাশ করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) তোফায়েল আহমেদ বলেন, ভিডিও ফুটেজ ও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান বলেন, ঝটিকা মিছিল ও নাশকতার চেষ্টার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার পাঁচজনকে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারেও অভিযান চলছে।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]