যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারী নিপীড়নের বিচার ও নারীদের সামগ্রিক নিরাপত্তা নিশ্চিতের দাবিতে প্রতিকী অবস্থান কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী শিক্ষার্থী ফোরাম।
রবিবার (৮ মার্চ) সন্ধা ৭টা ১৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে এ প্রতিকী অবস্থান কর্মসূচি করা হয়। নারী নিপীড়নের প্রতিবাদ জানিয়ে চোখে কালো কাপড় বেঁধে এক মিনিট নিরবতা পালন করেন শিক্ষার্থীরা।
এসময় জাতীয়তাবাদী শিক্ষার্থী ফোরামের সদস্যরা বিভিন্ন প্রতীকী চিত্র ও প্ল্যাকার্ডের মাধ্যমে তাদের প্রতিবাদ তুলে ধরেন। তারা ‘আজ নারী দিবস, নিরাপত্তা কোথায়?’, ‘ধর্ষকের ফাঁসি চাই’, ‘নারীর সম্মান রক্ষায় আপস নয়’, ‘আট বছরের শিশু যদি নিরাপদ না হয়, তবে কেমন দেশে বাস করছি আমরা?’, ‘নিরাপদ বাংলাদেশ চাই—ধর্ষকের বিচার চাই’, এবং ‘নারী ও শিশু নিরাপদ হোক—এটাই আমাদের দাবি’—এমন নানা স্লোগান ও বার্তা প্রদর্শন করেন।”
ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ড.ফারহানা ইয়াসমিন বলেন, আমরা দেখছি দেশব্যাপী নারীদের প্রতি সহিংসতা কি ভয়ংকর আকার ধারণ করেছে। আমরা প্রযুক্তিগতভাবে উন্নত হচ্ছি ঠিকই,কিন্তু নারীদের প্রতি সহিংসতা কমছে না। এর একটি বড় কারণ হচ্ছে বিচার ব্যবস্থার দুর্বলতা। সরকারের প্রতি অনুরোধ থাকবে রাস্তাঘাট,কর্মক্ষেত্র, গৃহস্থলী এখানে নারীরা সহিংসতার শিকার হবে শেখানো যেন সঠিক বিচার হয়।দেশনেত্রী খালেদা জিয়া নানামুখী সহিংসতার শিকার হয়েও দেশকে অনেক কিছু দিয়ে গেছেন। আমরা নারীরা উনার থেকে শিক্ষা নিয়ে দ্বিগুন উদ্যমে দেশ ও জাতির উন্নয়নে নিজেদেরকে নিয়োজিত করবো।
জাতীয়তাবাদী শিক্ষার্থী ফোরামের প্রতিনিধি ও পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের শিক্ষার্থী সালেক খান বলেন আন্তর্জাতিক নারী দিবসে নারী এবং মা জাতির প্রতি অঘাত ভালোবাসা ও শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছি। মাননীয় প্রধানমন্ত্রীকে ধর্ষন ঘটিত অপরাধের বিচারকার্য ৩ মাসের মধ্যে সম্পন্ন করার জোর দাবি জানাচ্ছি।প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ২০০২ সালের এসিড নিক্ষেপ আইন জারি করেছিলেন, ফলে পরবর্তীতে সেই এসিড নিক্ষেপ ও নারী নির্যাতন বন্ধ হয়েছিলো। তাই বর্তমান সরকারের উচিত নারীদের প্রতি সহিংসতা রোধে কঠোর থেকে কঠোরতম পদক্ষেপ গ্রহণ করা।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর