টাঙ্গাইলের নাগরপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০৮ মার্চ) বিকেলে নয়ান খান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহের নাগরপুর উপজেলা শাখা।
উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ ছালাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৬ (নাগরপুর–দেলদুয়ার) আসনের সংসদ সদস্য মো. রবিউল আওয়াল লাভলু। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবির পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মো. রফিকুল ইসলাম এবং সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালামসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেত্ববৃন্দ, শিক্ষক,আলেম সমাজ, চিকিৎসক, সাংবাদিক, ব্যবসায়ী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।
সাজু/নিএ
সর্বশেষ খবর