• ঢাকা
  • ঢাকা, সোমবার, ০৯ মার্চ, ২০২৬
  • শেষ আপডেট ৩২ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / জাতীয় / বিস্তারিত
আবদুল কাদির
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত : ০৯ মার্চ, ২০২৬, ০৭:৫২ বিকাল

মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স: তথ্য প্রতিমন্ত্রী

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি বলেছেন, বাংলাদেশ সরকারের স্লোগান ‘সবার আগে বাংলাদেশ’ বাস্তবায়নের লক্ষ্যে মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি কার্যকর করা হবে। এ নীতি বাস্তবায়নের মাধ্যমে ময়মনসিংহ জেলাকে একটি আদর্শ জেলায় পরিণত করা সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, শহরের যানজট নিরসনে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। কোথাও কোথাও সড়ক সংকীর্ণ থাকলেও যানজটের জন্য শুধু অটোরিকশা বা সিএনজিকে দায়ী করলে চলবে না। সঠিক ব্যবস্থাপনা ও সমন্বয়ের মাধ্যমে ময়মনসিংহ শহরের যানজট অনেকটাই কমিয়ে আনা সম্ভব।

তিনি বলেন, হাসপাতালের সামনে নির্ধারিত পার্কিংয়ের বাইরে অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে থাকা এবং সড়কের ওপর দোকান বসার কারণে অনেক জায়গায় সড়ক সংকুচিত হয়ে পড়ছে, যা যান চলাচলে বিঘ্ন সৃষ্টি করছে। এসব বিষয়ে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

জ্বালানি পরিস্থিতি সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, বিশ্ব পরিস্থিতি অস্থিরতার মধ্য দিয়ে গেলেও দেশে পর্যাপ্ত পেট্রোল ও ডিজেল মজুত রয়েছে এবং তা পর্যায়ক্রমে সরবরাহ করা হবে। তবে কিছু স্থানে পেট্রোল পাম্প বন্ধ রাখা এবং একই গাড়িতে বারবার জ্বালানি নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি প্রশাসনের নজরদারিতে রাখতে হবে।

কিশোর গ্যাং প্রসঙ্গে তিনি বলেন, এটি বর্তমানে দেশের একটি বড় সামাজিক সমস্যায় পরিণত হয়েছে এবং মাদকের পরই ভয়াবহ আকার ধারণ করছে। এ সমস্যা মোকাবিলায় অভিভাবকদের আরও সচেতন হতে হবে। পাশাপাশি স্কুল-কলেজে ভিডিও বা অডিও ক্লিপের মাধ্যমে শিক্ষার্থীদের সচেতন করার উদ্যোগ নেওয়া যেতে পারে।

তিনি আরও বলেন, সরকার ইতোমধ্যে বিভিন্ন সামাজিক সচেতনতামূলক কার্যক্রম চালু করেছে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ সরকারের বিভিন্ন কার্যক্রমের ভিডিও ক্লিপ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাধ্যমে প্রচার করা হচ্ছে এবং জেলা পর্যায়েও তা বাস্তবায়ন করা হবে। মাদক সমস্যা মোকাবিলায় মাদকের উৎস ও বিস্তার চিহ্নিত করে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপরও গুরুত্বারোপ করেন তিনি। পাশাপাশি ময়মনসিংহ জেলায় অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান জোরদারের আহ্বান জানান।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম. ইকবাল হোসেইন এমপি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং সাধারণ মানুষের সমন্বিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ময়মনসিংহে আইনশৃঙ্খলা রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

জেলা প্রশাসক মো. সাইফুর রহমান এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সংসদ সদস্য মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, মোহাম্মদ জাকির হোসেন, মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু, অধ্যক্ষ মু. কামরুল হাসান মিলন, মুফতি মুহাম্মদুল্লাহ ও মোহাম্মদ সালমান ওমর।

সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, বাজার ব্যবস্থাপনা, মাদক ও অপরাধ দমনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। এ সময় জেলা পুলিশ সুপার, সিভিল সার্জন, র‍্যাব ও বিজিবির প্রতিনিধি এবং বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও সংশ্লিষ্ট কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info@bd24live.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ office.bd24live@gmail.com