• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
হাবিবুর রহমান
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত : ১০ মার্চ, ২০২৬, ০৪:২৩ দুপুর

কুসিক সচিবকে মারধরের প্রতিবাদে উত্তাল, কর্মবিরতি ঘোষণা

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) ২৪ নম্বর ওয়ার্ডের সচিব আবুল বাশারকে শারীরিকভাবে লাঞ্ছিত ও মারধরের অভিযোগে সিটি করপোরেশন এলাকা উত্তাল হয়ে উঠেছে। এই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার সকালে সিটি করপোরেশন কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ করেছেন কর্মকর্তা-কর্মচারীরা। একই সঙ্গে দোষীদের বিচার না হওয়া পর্যন্ত সকল ওয়ার্ড সচিব তাদের দাপ্তরিক কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন।

সমাবেশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক ভিপি আবদুল্লাহ গত সোমবার সচিব আবুল বাশারের কাছে একটি অবৈধ ওয়ারিশ সনদের জন্য চাপ দেন। নিয়মবহির্ভূতভাবে এই সনদ দিতে অস্বীকৃতি জানালে ভিপি আবদুল্লাহ ও তার সহযোগীরা ক্ষিপ্ত হয়ে সচিবকে মারধর করেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনার প্রতিবাদে আজ সকালে বিক্ষোভে ফেটে পড়েন কর্মকর্তা-কর্মচারীরা। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও ভিপি আবদুল্লাহসহ জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

প্রতিবাদ সমাবেশে সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী আবু সায়েম ভুঁইয়া বলেন, একজন সরকারি কর্মকর্তার ওপর এমন হামলা অত্যন্ত ন্যক্কারজনক। যারা প্রশাসনিক কাজে বাধা সৃষ্টি করে এবং কর্মকর্তাদের গায়ে হাত তোলে, তাদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যান্য কর্মকর্তারা জানান, এ ধরনের হামলা শুধু ব্যক্তির ওপর নয়, বরং পুরো প্রশাসনিক কাঠামোর ওপর আঘাত।

আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীরা আজ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে একটি স্মারকলিপি প্রদান করেন। এ বিষয়ে প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মামুন বলেন, আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি। ইতোমধ্যে স্মারকলিপি গ্রহণ করা হয়েছে। বিষয়টি সিটি করপোরেশনের প্রশাসককে জানানো হয়েছে। দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

এদিকে ওয়ার্ড সচিবদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণায় বিপাকে পড়েছেন সাধারণ নাগরিকরা। জন্ম নিবন্ধন ও ওয়ারিশ সনদসহ জরুরি সেবা নিতে আসা নগরবাসীরা সেবা না পেয়ে ফিরে যাচ্ছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযুক্তদের ধরতে অভিযান চলছে বলে জানা গেছে।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info@bd24live.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ office.bd24live@gmail.com