মৌলভীবাজার জেলার জুড়ীতে ওয়েলফেয়ার এন্ড এডুকেশন ট্রাস্ট, ইউকে ও নয়াবাজার আদর্শ একাডেমি তহবিল এর যৌথ উদ্যোগে পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) নয়াবাজার ফাজিল মাদ্রাসা মাঠে আদর্শ দরিদ্র তহবিলের সভাপতি ও নয়াবাজার ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাও: লিয়াকত আলী খান সাহেবের সভাপতিত্বে এবং সংস্থার সাধারণ সম্পাদক মো: আনোয়ার হোসাইনের পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্ব জুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুহেল উদ্দিন, ষোলপনি ঈদগাহ পরিচালনা কমিটির সভাপতি ইছবর আলী, খতিব ও আদর্শ দরিদ্র তহবিল এর সহ-সভাপতি মাও: সায়েম উদ্দিন, অর্থ সম্পাদক লুৎফুর রহমান, নোমান আহমদ প্রমুখ।
জুড়ী উপজেলার ২৫৫টি পরিবারের মাঝে ৭ কেজি চাল, ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি পেঁয়াজ, ২ কেজি আলু, ১ কেজি ছোলা, ১ কেজি ময়দা, ১ কেজি চিনি ও নগদ অর্থ প্রদান করা হয়।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর