স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর হালনাগাদ তথ্য সংগ্রহে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্ধারিত ছক অনুযায়ী সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের তথ্য আগামী ১৫ মার্চের মধ্যে পাঠাতে বলা হয়েছে। ইতোমধ্যে সকল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তাদের এ চিঠি পাঠানো হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি থেকে এসব তথ্য জানা যায়। ইতোমধ্যে সকল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তাদের এ চিঠি পাঠানো হয়েছে।
এতে বলা হয়েছে, স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের তথ্য হালনাগাদ করার লক্ষ্যে অঞ্চল ভিত্তিক সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের তথ্যাদি (সংযুক্ত ছক অনুযায়ী) প্রস্তুত করা প্রয়োজন।
চিঠিতে আরও বলা হয়েছে, উল্লিখিত স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের তথ্য আগামী ১৫ মার্চের মধ্যে জরুরি ভিত্তিতে (হার্ড কপি ও সফট কপি) সিটি কর্পোরেশন ও পৌরসভার তথ্য নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয়-১ শাখায় আর জেলা পরিষদ ও উপজেলা পরিষদের তথ্য নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয়-২ শাখায় এবং ইউনিয়ন পরিষদের তথ্য নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয়-৩ শাখায় প্রেরণের জন্য অনুরোধ করা হলো।
এতে আরও বলা হয়েছে, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাগণ সিনিয়র জেলা/জেলা নির্বাচন অফিসার হতে প্রাপ্ত তথ্যসমূহ অঞ্চলভিত্তিক একীভূত করে নির্বাচন কমিশন সচিবালয়ে প্রেরণ করবেন।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জাতীয় এর সর্বশেষ খবর