• ঢাকা
  • ঢাকা, বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • শেষ আপডেট ২২ সেকেন্ড পূর্বে
মো. রিয়াদ হোসাইন
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত : ১১ মার্চ, ২০২৬, ১২:৩৫ দুপুর

কালীগঞ্জে ২৫শে মার্চ গণহত্যা ও ২৬শে মার্চ স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

আসন্ন ২৫শে মার্চ ‘গণহত্যা দিবস’ এবং ২৬শে মার্চ ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে গাজীপুরের কালীগঞ্জে এক বিশেষ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ মার্চ) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভাটি সম্পন্ন হয়।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব এ. টি. এম. কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন—কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরোয়ার লিমা এবং কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন। এছাড়াও সভায় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ, সুশীল সমাজের প্রতিনিধি এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।

সভায় সভাপতির বক্তব্যে ইউএনও জনাব এ. টি. এম. কামরুল ইসলাম দিবস দুটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বলেন, “কেবল ২৫শে মার্চ গণহত্যা দিবস এবং ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করলেই আমাদের দায়িত্ব শেষ হয়ে যায় না। বরং এই ঐতিহাসিক দিনগুলো থেকে দেশপ্রেমের শিক্ষা নিয়ে আমাদের প্রত্যেককে দেশের সেবায় নিজেদের উৎসর্গ করতে হবে। আমাদের মনে রাখতে হবে, যাদের অসীম ত্যাগের বিনিময়ে আজ আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি, তাদের প্রতি আমাদের চিরকালীন ঋণ রয়েছে। সেই শহীদদের সম্মানে এবং স্বাধীনতার চেতনা সমুন্নত রাখতে যা যা করা প্রয়োজন, আমাদের তাই করতে হবে।”

সভায় দিবস দুটি উদযাপনে বিভিন্ন কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে রয়েছে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিশেষ দোয়া মাহফিল। অনুষ্ঠানের সকল আয়োজন যাতে সুশৃঙ্খল ও মর্যাদাপূর্ণ হয়, সে ব্যাপারে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

বক্তারা বলেন, নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও গণহত্যার ভয়াবহতা তুলে ধরতে এই দিবসগুলোর বিশেষ গুরুত্ব রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত কর্মসূচিগুলো সফল করতে সকল দপ্তরের সমন্বয়ে কাজ করা হবে।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info@bd24live.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ office.bd24live@gmail.com