• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • শেষ আপডেট ৯ মিনিট পূর্বে
হাবিবুর রহমান
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত : ১৫ মার্চ, ২০২৬, ০৪:৪৩ দুপুর

কুমিল্লায় কৃষি জমিতে অবিস্ফোরিত মর্টার শেল ধ্বংস করলো পুলিশ

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

কুমিল্লার চৌদ্দগ্রামে কৃষি জমিনের মাটি কাটার সময় একটি অবিস্ফোরিত বোমাসদৃশ মর্টার শেল উদ্ধার হয়েছে।

বোমা ডিস্পোজাল ইউনিট, সিটিটিসি, ডিএমপি, ঢাকার পুলিশ পরিদর্শক (নিঃ) মোদাচ্ছের কায়সার, পিপিএমসহ তাঁর সঙ্গীয় ফোর্স এবং চৌদ্দগ্রাম থানার এসআই সানাউল্লাহসহ থানা পুলিশের সহযোগিতায় ঘটনাস্থলে উপস্থিত হয়ে মর্টার শেলটি উদ্ধারপূর্বক ৩নং কালিকাপুর ইউপির ছুপুয়া সাকিনে খালি জমির নিচু জায়গায় ধ্বংস করে।

বিশেষজ্ঞ টিম জানায়, মর্টার শেলটি বহু পুরোনো হলেও এখনো সক্রিয় রয়েছে। সম্ভবত ১৯৭১ সালের যুদ্ধকালীন সময়ে এটি নিক্ষেপ করা হয়েছিল।

চৌদ্দগ্রাম থানা সূত্রে জানা যায়, গত শুক্রবার (১৩ মার্চ) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পার্শ্ববর্তী উজিরপুর ইউনিয়নের জগমোহনপুর মজিদ চেয়ারম্যান বাড়ি সংলগ্ন কৃষি জমিনে পার্শ্ববর্তী পূর্ব কাশিপুর গ্রামের আবদুল লতিফ নামের এক ব্যক্তি মর্টার শেলটি দেখে চৌদ্দগ্রাম থানা পুলিশকে খবর দেন। এসময় চৌদ্দগ্রাম থানার একটি টিম ঘটনাস্থলে পৌঁছে বোমা সদৃশ বস্তুটি দেখতে পেয়ে জায়গাটি কর্ডন করে নেয়।

চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি), আবু মোহাম্মদ কায়সার হোসেন জানান, পুরোনো মর্টার শেলটি স্থানীয়রা দেখে পুলিশকে খবর দেয়। তাৎক্ষণিক চৌদ্দগ্রাম থানার একটি টিম গিয়ে এটি শনাক্ত করে। রোরবার (১৫ মার্চ) সকালে ঢাকার বিশেষজ্ঞ টিমের সহযোগিতায় সফলভাবে শেলটি ধ্বংস করা হয়।

মাসুম/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info@bd24live.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ office.bd24live@gmail.com