• ঢাকা
  • ঢাকা, সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • শেষ আপডেট ৩ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ১৬ মার্চ, ২০২৬, ০৯:৪৯ রাত

নগদ ইসলামিকের তিন ব্যবহারকারী জিতেছেন উমরাহ প্যাকেজ

ছবি: সংগৃহীত

পবিত্র রমজান মাস উপলক্ষ্যে নগদ ইসলামিক ওয়ালেট ব্যবহার করে তিন পেশার তিনজন নগদ ইসলামিক ব্যবহারকারী জিতে নিয়েছেন পবিত্র উমরাহ প্যাকেজ। বিজয়ীদের প্রত্যেকের বাড়িতে গিয়ে নগদের পক্ষ থেকে উপহার পৌঁছে দেওয়া হয়।

নগদ ইসলামিকের এই ক্যাম্পেইনে অংশ নিয়ে সম্প্রতি ঢাকার উত্তরার অটোরিকশাচালক মো. জুবায়ের হোসেন, ঢাকার কাফরুল এলাকার ঠিকাদার মো. শাহজাহান ও লালমনিরহাটের একজন কৃষক মো. মানিক এই পুরস্কার বিজয়ী হয়েছেন। পুরস্কার হিসেবে পবিত্র উমরাহ করতে যাওয়ার সুযোগ পেয়ে বিজয়ী তিনজনই আবেগাপ্লুত হয়ে পড়েন।

পুরস্কার পাওয়ার নিজের অনুভূতি জানিয়ে অটোরিকশাচালক মো. জুবায়ের হোসেন বলেন, ‘মা অসুস্থ, ওষুধপত্র কেনার জন্য নগদ ইসলামিক অ্যাপ ব্যবহার করি। আল্লাহর ঘর পবিত্র কাবা শরিফ তাওয়াফ করতে যাব, এটা একটা পরম সৌভাগ্য।’

বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ইস্কাটনের মসজিদুন নূরের খতিব মাওলানা গাজী সানাউল্লাহ রাহমানী, নাশিদ শিল্পী মুনাইম বিল্লাহ ও নগদ ইসলামিক শরিয়াহ বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. এইচ এম শহীদুল ইসলাম বারাকাতি।

এ বিষয়ে নগদ ইসলামিক শরিয়াহ বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. এইচ এম শহীদুল ইসলাম বারাকাতি বলেন, ‘নগদ ইসলামিকের এই ক্যাম্পেইনের মাধ্যমে তিনজন মুসলমান ভাই মহান আল্লাহর পবিত্র কাবা শরিফ তাওয়াফ করতে পারবেন, এটার জন্য আমরা অনেক আনন্দিত। আমরা নগদ ইসলামিকের মাধ্যমে এরকম কিছু উদ্যোগের মাধ্যমে আমাদের গ্রাহকদের সাথে নিয়মিত যোগাযোগ রাখছি।’

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info@bd24live.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ office.bd24live@gmail.com