• ঢাকা
  • ঢাকা, সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • শেষ আপডেট ১০ সেকেন্ড পূর্বে
আবদুল কাদির
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত : ১৬ মার্চ, ২০২৬, ১০:৪৪ রাত

ময়মনসিংহে সিংড়ার খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করলেন তথ্য প্রতিমন্ত্রী

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

পরিবেশ রক্ষা এবং জলবায়ু সহনশীলতা জোরদারের লক্ষ্যে দেশব্যাপী নদী-নালা, খাল ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে ময়মনসিংহে "সিংড়ার খাল পুনঃখনন" প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার ৫নং বাঁশাটি ইউনিয়নে এই প্রকল্পের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনের সংসদ সদস্য মোহাম্মদ জাকির হোসেন এমপি এবং ময়মনসিংহ সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপি। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমান, ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান এবং মুক্তাগাছা উপজেলার নির্বাহী কর্মকর্তা কৃষ্ণচন্দ্রসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

বক্তারা বলেন, পরিবেশ সংরক্ষণ এবং জলাবদ্ধতা নিরসনে নদী-নালা ও খাল পুনঃখনন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে পানি প্রবাহ স্বাভাবিক হবে, কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং স্থানীয় মানুষের জীবনযাত্রার মান উন্নত হবে।

উল্লেখ্য, পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারের লক্ষ্যে নির্বাচনী ইশতেহারে ঘোষিত "দেশব্যাপী নদী-নালা-খাল ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি" বাস্তবায়নের ধারাবাহিকতায় এই প্রকল্পের কার্যক্রম শুরু হয়েছে। এর আগে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে দেশব্যাপী এই কর্মসূচির উদ্বোধন করেন। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info@bd24live.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ office.bd24live@gmail.com