• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • শেষ আপডেট ১ সেকেন্ড পূর্বে
হাবিবুর রহমান
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত : ১৭ মার্চ, ২০২৬, ০৪:২৭ দুপুর

কুমিল্লায় পিকআপ বোঝাই গরু ছিনতাইয়ের চেষ্টা, আটক ৩

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

কুমিল্লার চৌদ্দগ্রামে গভীর রাতে পিকআপ বোঝাই আটটি গরু ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে আটক করেছে হাইওয়ে পুলিশ। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে বালুজুড়ি এলাকায় সোমবার গভীর রাতে এ ঘটনা ঘটে। মঙ্গলবার বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার ইনচার্জ মোঃ শাহাব উদ্দিন।

পুলিশ জানায়, সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা গ্রামের জনৈক মোঃ আবুল কাশেম সোমবার বিকেলে ফেনীর ছাগলনাইয়া চাঁদ বাজার থেকে ছোট-বড় আটটি গরু ক্রয় করেন। পরে গরুগুলো তাঁর নিজের মালিকানাধীন পিকআপ (ঢাকা মেট্রো-ন-১৮-৩৭৫৪) বোঝাই করে বিক্রির উদ্দেশ্যে চৌয়ারা বাজারের উদ্দেশ্যে রওনা করেন। পথিমধ্যে রাত পৌনে ২.৫০টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম পৌর এলাকার বালুজুড়ি ব্রিজের উত্তর পাশে পৌঁছলে পিকআপটি বিকল হয়ে যায়। কিছুক্ষণ পর নবগ্রামের ইলিয়াছ হোসেন, বালুজুড়ির এএসএম রিফাত ও নোয়াপাড়ার রায়হান হোসেনের নেতৃত্বে অজ্ঞাতনামা আরও ৩-৪ জন দেশীয় অস্ত্রশস্ত্র ও কাঠের রোল নিয়ে পিকআপ চালক ও হেলপার মোঃ আকাশকে মারধর করে পিকআপসহ গরু নিয়ে যাওয়ার চেষ্টা করে। এছাড়াও তারা একটি মোবাইল সেট ও নগদ বিশ হাজার টাকা নিয়ে যায়। তাৎক্ষণিক খবর পেয়ে মিয়াবাজার হাইওয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে ইলিয়াছ হোসেন, এএসএম রিফাত ও রায়হান হোসেনকে আটক করে থানায় নিয়ে যায়।

মিয়াবাজার হাইওয়ে থানার ইনচার্জ মোঃ শাহাব উদ্দিন মঙ্গলবার বলেন, ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে হাইওয়ে পুলিশ সক্রিয়ভাবে কাজ করছে। সোমবার গভীর রাতে গরুবোঝাই পিকআপ ছিনতাইয়ের চেষ্টাকালে পুলিশ তিনজনকে আটক করেছে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info@bd24live.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ office.bd24live@gmail.com