• ঢাকা
  • ঢাকা, বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • শেষ আপডেট ২২ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ১৮ মার্চ, ২০২৬, ০৯:১৯ সকাল

এবার আলী লারিজানিকে হত্যার খবর নিশ্চিত করল ইরান

ছবি: সংগৃহীত

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) দেশটির বাসিজ বাহিনীর কমান্ডার গোলামরেজা সোলাইমানির মৃত্যুর পর এবার শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানিকে হত্যার খবর নিশ্চিত করেছে।

মঙ্গলবার ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা মেহর নিউজ এজেন্সি দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের বরাত দিয়ে এ তথ্য জানায়।

এর আগে আইআরজিসির এক বিবৃতির বরাত দিয়ে ইরানের সংবাদ সংস্থা তাসনিম দেশটির বাসিজ বাহিনীর কমান্ডার গোলামরেজা সোলাইমানির নিহতের সংবাদ জানায়।

গত মঙ্গলবার রাতে ইসরাইলি হামলায় ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি নিহত হয়েছেন বলে জানিয়েছেন ইসরাইলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরাইল কাটজ। তখন এ দাবির বিষয়ে কোনো মন্তব্য করেনি ইরান। বুধবার রাত প্রায় ৩টার দিকে ইরান নিশ্চিত করেছে আলি লারিজানি নিহত হয়েছেন।

আলি লারিজানি ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের(এসএনএসসি) প্রভাবশালী সচিব। ২০২৫ সালের আগস্টে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তাকে এসএনএসসি’র সচিব এবং পরিষদে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির প্রতিনিধি হিসেবে নিয়োগ দেন।

ইরানি গণমাধ্যমগুলোতে তাকে প্রয়াত সর্বোচ্চ নেতার উপদেষ্টা হিসেবেও পরিচয় করিয়ে দেওয়া হয়েছিল। তিনি ২০০৮ সালের মে থেকে ২০২০ সালের মে পর্যন্ত ১২ বছর ইরানের সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন।

যদিও তিনি ২০০৮ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত সংসদে প্রিন্সিপলিস্ট গোষ্ঠীর নেতৃত্ব দিয়েছিলেন তবে সাম্প্রতিক বছরগুলোতে তাকে একজন “মধ্যপন্থী রক্ষণশীল” হিসেবে দেখা গেছে।

স্পিকার হওয়ার আগে লারিজানি ২০০৫ সাল থেকে ২০০৭ সালের মধ্যে ইরানের প্রধান পারমাণবিক নেগোশিয়েটর বা আলোচক হিসেবে দায়িত্ব পালন করেন।

তার ভাই, সাদেঘ লারিজানি, ইসলামি প্রজাতন্ত্রের আরেকজন প্রভাবশালী ব্যক্তিত্ব। তিনি এক্সপেডিয়েন্সি কাউন্সিলের সভাপতিত্ব করেন। যেটি একটি শীর্ষ সালিশি সংস্থা এবং সংসদ ও সাংবিধানিক তত্ত্বাবধায়ক সংস্থা গার্ডিয়ান কাউন্সিলের মধ্যে চূড়ান্ত সালিশকারী হিসেবে কাজ করে। সূত্র আল জাজিরা।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info@bd24live.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ office.bd24live@gmail.com