• ঢাকা
  • ঢাকা, শুক্রবার, ০৯ অক্টোবর, ২০২৬
  • শেষ আপডেট ৩০ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ০৯ অক্টোবর, ২০২৬, ০৮:৫৩ সকাল

দারাজের ১০.১০ শপিং ফেস্টে সর্বোচ্চ ৮০ শতাংশ ছাড়

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

দেশের অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ শুরু করতে যাচ্ছে ‘দারাজ ১০.১০ শপিং ফেস্ট’। ৯ অক্টোবর রাত ৮টা থেকে শুরু হয়ে ১৯ অক্টোবর পর্যন্ত চলবে এই ক্যাম্পেইন। এতে প্রি-পেমেন্ট ভাউচারে সর্বোচ্চ ১২ শতাংশ ছাড়, ব্র্যান্ড রাশ আওয়ারে বিশেষ ছাড়, ফ্ল্যাশ সেলে সর্বোচ্চ ৮০ শতাংশ এবং হট ডিলে সর্বোচ্চ ৭৫ শতাংশ ছাড়ের সুযোগ থাকছে। পাশাপাশি ৬৪ জেলার গ্রাহকদের জন্য নির্বাচিত পণ্যে ফ্রি ডেলিভারি সুবিধাও দেওয়া হবে।

১০.১০ শপিং ফেস্টে ইলেকট্রনিক্স, ফ্যাশন, এফএমসিজি, হোম অ্যাপ্লায়েন্সেস, হেলথ অ্যান্ড বিউটি ও লাইফস্টাইলসহ বিভিন্ন ক্যাটাগরির পণ্যে বিভিন্ন অফার থাকছে। মেগা ডিলের পাশাপাশি ফ্ল্যাশ সেলে ৮০ শতাংশ পর্যন্ত এবং নির্বাচিত পণ্যে হট ডিলে ৭৫ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাবে। সাইটজুড়ে ডেলিভারি ডিসকাউন্টের পাশাপাশি ৬৪ জেলার গ্রাহকদের জন্য নির্বাচিত পণ্যে ফ্রি ডেলিভারি সুবিধা থাকছে।

ক্যাম্পেইনের অন্যতম অফার ‘প্রি-পেমেন্ট ভাউচার’। এর মাধ্যমে পণ্যের মূল্য আগেই পরিশোধ করে গ্রাহকরা সর্বোচ্চ ১২ শতাংশ ছাড় পাবেন। দারাজের তথ্য অনুযায়ী, এতে অর্ডার দ্রুত প্রক্রিয়াকরণের সুবিধাও থাকবে।

নির্দিষ্ট সময়ে শীর্ষ ব্র্যান্ডের পণ্যে বিশেষ ছাড় দিতে থাকছে ‘ব্র্যান্ড রাশ আওয়ার’। প্রথম সেশন শুরু হবে ৯ অক্টোবর রাত ৮টায় এবং চলবে ১০ অক্টোবর রাত ২টা পর্যন্ত। পরবর্তী সেশনগুলো হবে ১০ অক্টোবর সারাদিন, ১৬ অক্টোবর সন্ধ্যা ৭টা থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত এবং ১৯ অক্টোবর সন্ধ্যা ৭টা থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

ক্যাম্পেইন উপলক্ষে থাকছে বিভিন্ন ব্র্যান্ড অ্যাক্টিভেশন ও ব্র্যান্ড ডে। ৯ অক্টোবর সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত ‘স্পিন দ্য হুইল’ শীর্ষক ফেসবুক লাইভের মাধ্যমে ক্যাম্পেইনের আনুষ্ঠানিক সূচনা হবে। এতে অংশ নিয়ে দর্শকেরা বিভিন্ন পুরস্কার জিততে পারবেন।

এ ছাড়া ১১ অক্টোবর ভিশন ব্র্যান্ড ডে, ১২ অক্টোবর লোটো ব্র্যান্ড ডে, ১৩ অক্টোবর নেসলে ব্র্যান্ড ডে, ১৪ অক্টোবর ডেটল সুপার ব্র্যান্ড ডে, ১৬ অক্টোবর ডাবর ব্র্যান্ড ডে এবং ১৭ অক্টোবর হিমালয়া ব্র্যান্ড ডে অনুষ্ঠিত হবে। এসব আয়োজনে সংশ্লিষ্ট ব্র্যান্ডের বিশেষ অফার ও ছাড় থাকবে।

দৈনন্দিন প্রয়োজনীয় পণ্যে সাশ্রয়ের জন্য দারাজ চয়েসের ‘এভরিডে লো প্রাইস’ (ইডিএলপি) সুবিধাও থাকছে। দারাজ চয়েস থেকে তিনটি পণ্য কিনলে ফ্রি ডেলিভারি এবং পাঁচটি পণ্য কিনলে একটি ফ্রি উপহারের পাশাপাশি ফ্রি ডেলিভারি পাওয়া যাবে।

১০.১০ শপিং ফেস্টে অংশীদার হিসেবে যুক্ত হয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান। হিমালয়া, ডেটল ও ইউনিলিভার এক্সক্লুসিভ প্লাটিনাম পার্টনার এবং গোদরেজ ও প্যারাশুট ন্যাচারেল গোল্ড স্পনসর হিসেবে রয়েছে। নিওকেয়ার রয়েছে সিলভার স্পনসর হিসেবে।

ক্যাম্পেইনে পেমেন্ট পার্টনার হিসেবেও যুক্ত হয়েছে কয়েকটি প্রতিষ্ঠান। বিকাশ ব্যবহারকারীরা মার্কেটপ্লেসে ন্যূনতম ৫৯৯ টাকার অর্ডারে ১২ শতাংশ ছাড় পাবেন, যার সর্বোচ্চ পরিমাণ ২০০ টাকা। নগদ ব্যবহারকারীরা একই পরিমাণের অর্ডারে ১২ শতাংশ ক্যাশব্যাক পাবেন, সর্বোচ্চ ২০০ টাকা পর্যন্ত।

কমিউনিটি ব্যাংক পিএলসি, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) এবং সাউথইস্ট ব্যাংক পিএলসির ক্রেডিট ও প্রিপেইড কার্ড ব্যবহারকারীরা ১২ শতাংশ ডিসকাউন্ট পাবেন, যার সর্বোচ্চ পরিমাণ ১ হাজার ৫০০ টাকা। এনআরবি ব্যাংকের ক্রেডিট কার্ডধারীরা যোগ্য ইএমআই লেনদেনে প্রতি লেনদেনে সর্বোচ্চ ৫০০ টাকা পর্যন্ত ১০ শতাংশ ক্যাশব্যাক পাবেন।

অনলাইন কেনাকাটায় প্রতারণা এড়াতে দারাজের নাম ব্যবহার করে পরিচালিত অননুমোদিত কার্যক্রম সম্পর্কেও সতর্ক করেছে প্রতিষ্ঠানটি। সম্প্রতি বিভিন্ন অননুমোদিত ফেসবুক পেজ, গ্রুপ, হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম অ্যাকাউন্ট থেকে দারাজের নামে ভুয়া ‘মিস্ট্রি বক্স’ অফার এবং চাকরি বা অনলাইনে আয়ের প্রস্তাব দেওয়া হচ্ছে।

দারাজ জানিয়েছে, তারা কোনো ‘মিস্ট্রি বক্স’ অফার পরিচালনা করে না। একইভাবে চাকরির প্রস্তাব দেওয়ার জন্য হোয়াটসঅ্যাপ, ব্যক্তিগত মেসেজ বা টেলিগ্রামের মাধ্যমে কারও সঙ্গে যোগাযোগ করে না প্রতিষ্ঠানটি। তাই অননুমোদিত মাধ্যমে দারাজের পরিচয়ে যোগাযোগ করা ব্যক্তিদের সঙ্গে ব্যক্তিগত বা আর্থিক তথ্য শেয়ার না করার জন্য ক্রেতাদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, দারাজের অনুমোদিত অ্যাফিলিয়েট পেজ ও গ্রুপগুলো বৈধ অ্যাফিলিয়েটদের মাধ্যমে পরিচালিত হয় এবং সেগুলোর লিংক দারাজের অফিসিয়াল ওয়েবসাইট বা অ্যাপে নিয়ে যায়। অফার ও তথ্য যাচাইয়ের জন্য দারাজের অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যম, অনুমোদিত অ্যাফিলিয়েট চ্যানেল এবং দারাজের ওয়েবসাইট অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

১০.১০ শপিং ফেস্টের অফার ও বিস্তারিত তথ্য জানতে ক্যাম্পেইন পেজ বা দারাজ অ্যাপ ব্যবহার করতে পারবেন ক্রেতারা। ক্যাম্পেইনের সর্বশেষ আপডেট, ফ্ল্যাশ সেল ও অন্যান্য আয়োজনের তথ্য দারাজের সামাজিক যোগাযোগমাধ্যমের পেজগুলোতেও প্রকাশ করা হবে।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]