ইরানের সেনাবাহিনী দাবি করেছে, তারা অধিকৃত ভূখণ্ডে ইসরাইলের জ্বালানি সরবরাহকারী (রিফুয়েলিং) বিমানগুলোকে লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে।
বুধবার প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, ইসরাইলের কৌশলগত রিফুয়েলিং বিমানগুলো অবস্থান করছিল বেন গুরিয়ন বিমানবন্দর-এ। সেখানে একাধিক ড্রোন হামলা চালানো হয়েছে বলে দাবি করা হয়।
বিবৃতিতে আরও বলা হয়, ইরানি ‘শহীদদের’ রক্তের প্রতিশোধ হিসেবে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে এ ধরনের পাল্টা হামলা অব্যাহত থাকবে।
এর আগে ২৮ ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনিসহ বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা ও বেসামরিক নাগরিক নিহত হওয়ার ঘটনায় যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযানের অভিযোগ তোলে তেহরান। তাদের দাবি, ওই হামলাগুলো ছিল উসকানিবিহীন এবং এতে ইরানের সামরিক ও বেসামরিক স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
এর জবাবে ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মাধ্যমে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক অবস্থানে ধারাবাহিক পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সূত্র- তাসনিম নিউজ।
সাজু/নিএ
সর্বশেষ খবর
সারাবিশ্ব এর সর্বশেষ খবর