• ঢাকা
  • ঢাকা, বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • শেষ আপডেট ৪২ সেকেন্ড পূর্বে
রফিকুল ইসলাম
বান্দরবন প্রতিনিধি
প্রকাশিত : ১৮ মার্চ, ২০২৬, ১০:১০ রাত

লামার কোয়ান্টাম স্কুল ও কলেজের ৩৮ শিক্ষার্থীর ভর্তি সাফল্য

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

পাহাড়ি উপজেলা লামার দুর্গম পাহাড়ে অবস্থিত কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ সাফল্যের ধারা অব্যাহত রেখেছে। ২০২৫ সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে এ পর্যন্ত ৩৮ জন শিক্ষার্থী মেধার ভিত্তিতে ভর্তির সুযোগ পেয়েছে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে।

এ বছর চান্স পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ৩ জন সরকারি মেডিকেল কলেজ ২ জন চুয়েট (চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়), ১ জন রুয়েট (রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়), ৭ জন ঢাকা বিশ্ববিদ্যালয়, ১১ জন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ১ জন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ১ জন রাজশাহী বিশ্ববিদ্যালয়, ১ জন জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ১ জন সরকারি নার্সিং কলেজ এবং সম্প্রতি সফল শিক্ষার্থীদের এই তালিকায় যুক্ত হয়েছে আরও ১০ জন। এছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অপেক্ষমান তালিকায় আছে অন্তত ৬ জন শিক্ষার্থী। উল্লেখ্য, গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা এখনও অনুষ্ঠিত হয়নি এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম এখনও চলমান রয়েছে।

সরকারি মেডিকেল কলেজে চান্স পেয়েছে ধনলাল ত্রিপুরা (শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ, কিশোরগঞ্জ), উছাইহ্লা মারমা (সাতক্ষীরা মেডিকেল কলেজ), অংক্যসিং মারমা (মাগুরা মেডিকেল কলেজ)। ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছে মংথুইনু মারমা (চুয়েট), জিসান তঞ্চগ্যা (চুয়েট) এবং শফিকুল ইসলাম (রুয়েট)।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া শিক্ষার্থীরা হলো: লাল নেই সাং বম (একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস), ওয়াইংজ্য মার্মা (ব্যাংকিং ও ইনস্যুরেন্স), ইয়াসিনুর রহমান পরান (গণযোগাযোগ ও সাংবাদিকতা), ওয়ারেছুল হক রিয়াদ (ফারসি ভাষা ও সাহিত্য), শৈমংসাই মারমা (ব্যাংকিং ও ইনস্যুরেন্স), সৈকত উদ্দিন আহমেদ (একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস), জুলিনময় ত্রিপুরা (অ্যানাইজেশন স্ট্র্যাটেজি এন্ড লিডারশীপ)।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যাল এডুকেশন এন্ড স্পোর্টস সায়েন্স বিভাগে চান্স পেয়েছে ৬ জন শিক্ষার্থী। তারা হলো: নেওয়ান চাক, অনিল তংচংগ্যা, মো. সজীব, সজীব কিসকো, মোছা: আয়েশা খাতুন ও মোছা: শাহনাজ খাতুন। একই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে সুযোগ পেয়েছে আরও ৪ জন রেশমি সাঁওতাল (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি), সারজিনা আক্তার (বাংলাদেশ স্টাডিজ), মোছা: লাবিবা তাজরিন (চারুকলা), সজীব খিয়াং (সংগীত)।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগে চান্স পেয়েছে মো. জাহিদ হাসান। এছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগে ফুংপ্রে মুরুং এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রিন্টমেকিং বিভাগে মংনুসিং মারমা ভর্তির জন্য নির্বাচিত হয়েছে। পটুয়াখালী নার্সিং ইনস্টিটিউটে চান্স পেয়েছে কাজল চাকমা (ডিপ্লোমা-ইন-নার্সিং) এর আগের বছর ২০২৪ সালের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে ২৫ জন সুযোগ পেয়েছিলো দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে।

বর্তমানে আড়াই হাজারের বেশি শিশু-কিশোর লেখাপড়া করছে কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজে। দেশের বিভিন্ন প্রান্তের সুবিধাবঞ্চিত ছেলেমেয়েরা এখানে আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠছে সুশৃঙ্খল পরিবেশ, লেখাপড়া, মেডিটেশন, কোয়ান্টাম ব্যায়াম, খেলাধুলা, শুদ্ধাচার চর্চা ও সহশিক্ষা কার্যক্রমের মধ্য দিয়ে।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info@bd24live.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ office.bd24live@gmail.com