• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • শেষ আপডেট ৪৭ সেকেন্ড পূর্বে
তারেক পাঠান
নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত : ১৯ মার্চ, ২০২৬, ০৪:৩৮ দুপুর

বিএনপি মানুষের কল্যাণের জন্য কাজ করে: মঈন খান

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, বিএনপি মানুষের কল্যাণের জন্য কাজ করে, শুধু ক্ষমতার জন্য রাজনীতি করে না। তিনি আরও বলেন, নির্বাচনের মাত্র এক মাসের মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান আপনাদের দেওয়া বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে আপনাদের কাছে ঈদ উপহার পৌঁছে দিয়েছেন।

বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ঈদ উপলক্ষে ত্রাণ উপহার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নরসিংদী-২ (পলাশ) আসনের সংসদ সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান এ মন্তব্য করেন।

তিনি বলেন, আপনারা কষ্ট করে ভোটকেন্দ্রে গিয়ে বিএনপিকে ভোট দিয়েছেন। যার ফল এখন আপনারা পাচ্ছেন, ভবিষ্যতেও পাবেন। আমরা ১৭ বছর আগে রাস্তাঘাট উন্নয়নসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প শুরু করেছিলাম। কিন্তু এ ১৭ বছরে সে কাজ থমকে ছিল। থমকে যাওয়া কাজ আমরা পুনরায় শুরু করবো।

তিনি আরও বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে বর্তমান সরকার সবসময় অসহায় ও প্রান্তিক জনগোষ্ঠীর পাশে রয়েছে। বেদে সম্প্রদায় আমাদের সমাজের একটি অবহেলিত অংশ। তাদের জীবনমান উন্নয়নে সরকার বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। রাজনীতির মূল উদ্দেশ্যই হচ্ছে মানুষের সেবা করা। বিশেষ করে ঈদের মতো উৎসবে কেউ যেন বঞ্চিত না থাকে, সেদিকে আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে। এসময় তিনি সমাজের বিত্তবানদেরও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

পলাশ উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. ইসতিয়াক আহমদের সভাপতিত্বে পলাশ উপজেলার বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন ভূঁইয়া মিল্টন, পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, ডাঙ্গা ইউনিয়ন যুবদলের সভাপতি মনিরুজ্জামান মনির, ঘোড়াশাল পৌরসভা ৯ নং ওয়ার্ড বিএনপি সভাপতি সোহেল রানাসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণভান্ডার থেকে প্রাপ্ত উপহার নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভায় বেদে সম্প্রদায়ের অসহায় ও দুস্থ পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে। উপহার পেয়ে বেদে সম্প্রদায়ের লোকজন আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। এসময় অসহায় ও দরিদ্র ২০ পরিবারের মাঝে নগদ ৫ হাজার টাকা করে বিতরণ করা হয়। এরপর ডাঙ্গা ইউনিয়নের গুচ্ছগ্রামের শিমুলেরটেক আবাসন প্রকল্প এলাকায় প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলের সাহায্য বিতরণ করেন ড. আব্দুল মঈন খান।

মাসুম/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info@bd24live.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ office.bd24live@gmail.com