৩২ লক্ষ্য কোটি টাকা পাচার করেছে আওয়ামী লীগ সরকার, যা দিয়ে দেশের সাতটি বাজেট করা যেতো বলে মন্তব্য করেছেন বরগুনা ২ আসন থেকে নির্বাচিত জাতীয় সংসদের চীফ হুইপ মোঃ নুরুল ইসলাম মণি।
রোববার ২২মার্চ সকাল ১১টায় বরগুনার ক্রোক এলাকায় খাল খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এ কথাটা বলেন তিনি। বরগুনায় ইকোনমিক জোন করা গেলে এই অঞ্চলের আমূল পরিবর্তন হবে জানিয়ে চীফ হুইপ বলেন, বিএনপি সরকার দক্ষ জনগোষ্ঠী তৈরি করতে চায়, যাতে তারা বিদেশের অর্থনীতিতে হাত দিতে পারে। দেশের সম্পদ বাড়াতে যেসব কাজ করা দরকার সেসব কাজ প্রধানমন্ত্রীর তারেক রহমান করছে। বরগুনার সব খাল পর্যায়ক্রমে পুন: খনন করা হবে জানিয়ে নুরুল ইসলাম মনি বলেন, এই অঞ্চলের যুবকদের এমনভাবে গড়ে তুলতে চাই যাতে তারা স্বাবলম্বী হতে পারে দেশের হাল ধরতে পারে।
বরগুনা জেলায় 'ক্রোক খাল ও শাখা খাল' পুনঃখনন কাজের "উদ্বোধনী অনুষ্ঠানে" উপস্থিত থেকে খাল খনন কাজের শুভ উদ্বোধন করেন, ১১০ বরগুনা ২ আসন থেকে বার বার নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব নুরুল ইসলাম মণি- মাননীয় চীফ হুইপ বাংলাদেশ জাতীয় সংসদ ও ১০৯ বরগুনা ১ আসন থেকে নির্বাচিত আলহাজ্ব মাহমুদুল হোসাইন অলিউল্লাহ্ ও জাতীয় সংসদীয় কমিটির সদস্য। বরগুনার জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার ও জেলা পুলিশ সুপার মো. কুদরত ই খুদা সহ গণমাধ্যম কর্মী, বিএনপির জেলা উপজেলা ও ইসলামি আন্দোলন বাংলাদেশ এবং প্রশাসনিক কর্মকর্তা বৃন্দ।
কুশল/সাএ
সর্বশেষ খবর