• ঢাকা
  • ঢাকা, রবিবার, ২২ মার্চ, ২০২৬
  • শেষ আপডেট ৩ সেকেন্ড পূর্বে
মোঃ মনিরুজ্জামান
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত : ২২ মার্চ, ২০২৬, ০৯:১৬ রাত

ভূরুঙ্গামারী ফাযিল মাদ্রাসার ৭৫ বছর পূর্তিতে বর্ণিল আয়োজনে প্লাটিনাম জয়ন্তী উদযাপন

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

কুড়িগ্রামের ঐতিহ্যবাহী ইসলামী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ভূরুঙ্গামারী ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার ৭৫ বছর পূর্তিতে বর্ণিল আয়োজনে প্লাটিনাম জয়ন্তী উদযাপন করা হয়েছে। রবিবার (২২ মার্চ) মাদ্রাসা প্রাঙ্গণে দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির মধ্য দিয়ে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।

দীর্ঘ ইতিহাস, ঐতিহ্য ও দ্বীনি শিক্ষার অবদানের স্বীকৃতি হিসেবে আয়োজিত প্লাটিনাম জয়ন্তী অনুষ্ঠানে সকাল ৯টায় উপস্থিতি ও উপহার গ্রহণ, সকাল ১০টায় আনন্দ র‍্যালি, সকাল ১১টায় আলোচনা সভা, দুপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, মধ্যাহ্নভোজ, বিকেলে স্মৃতিচারণ এবং সন্ধ্যায় মনোজ্ঞ ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়।

ভূরুঙ্গামারী ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আলতাফ হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-১ আসনের জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার সভাপতি ও কুড়িগ্রাম জেলা জামায়াতের আমির আজিজুর রহমান সরকার স্বপন। রাজনৈতিক ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মন্ডল, উপজেলা জামায়াতের আমির আলহাজ্ব আনোয়ার হোসেন, ভূরুঙ্গামারী উন্নয়ন সোসাইটির সভাপতি ফখরুজ্জামান জেট এবং জাতীয় নাগরিক পার্টির উপজেলা শাখার প্রধান সমন্বয়ক মাহফুজুল ইসলাম কিরণ। শিক্ষাবিদদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. মোঃ মেফতাউল ইসলাম মিলন, বাউসমারী ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আব্দুল মজিদ এবং সাবেক অধ্যক্ষ মাওলানা মোঃ রমিজ উদ্দিন মন্ডল। অন্যান্যদের মধ্যে প্লাটিনাম জয়ন্তী উদযাপন কমিটির সদস্য সচিব মোস্তাফিজুর রহমান মুকুল, সাবেক শিক্ষার্থী বিএডিসির অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী ইয়াসিন আলী ও মাদ্রাসার এলামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ মনিরুজ্জামান প্রমুখ বক্তব্য রাখেন।

প্লাটিনাম জুবিলিতে আগত নবীন ও প্রবীণ শিক্ষার্থীরা বলেন, প্লাটিনাম জুবিলি নবীন ও প্রবীণ শিক্ষার্থীদের মধ্যে সেতুবন্ধন তৈরি করেছে। প্রবীণ শিক্ষার্থীদের সাথে নবীন শিক্ষার্থীরা পরিচিত হওয়ার সুযোগ সৃষ্টি করেছে। অধ্যক্ষ আলতাফ হোসাইন বলেন, ভূরুঙ্গামারী ফাজিল মাদ্রাসা দীর্ঘ ৭৫ বছর যাবত সমাজে জ্ঞানের আলো ছড়িয়ে যাচ্ছে। মাদ্রাসাটিতে বর্তমানে প্রায় ৮০০ শিক্ষার্থী অধ্যয়ন করছে। প্লাটিনাম জুবিলি উদযাপন নবীন শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হতে উদ্বুদ্ধ করবে।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম বলেন, ভূরুঙ্গামারী ফাযিল মাদ্রাসা কেবল ধর্মীয় শিক্ষার কেন্দ্র নয়, বরং নৈতিক, সামাজিক শিক্ষার ক্ষেত্র ও শিক্ষার্থীদের দ্বীনি পথপ্রদর্শক। নতুন প্রজন্মের জন্য এর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ভবিষ্যতে শিক্ষার মানোন্নয়ন ও ছাত্রদের সুবিধার্থে নতুন ছাত্রাবাস এবং একটি একাডেমিক ভবন নির্মাণ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষাবিদ, অভিভাবক, বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। স্মৃতিচারণ ও শিক্ষামূলক আলোচনার মাধ্যমে শিক্ষার্থীদের সাফল্যের গল্প তুলে ধরা হয়। এছাড়াও অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থী, শিক্ষক, প্রতিষ্ঠানটির দাতা সদস্য, ব্যবস্থাপনা কমিটি এবং বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info@bd24live.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ office.bd24live@gmail.com