• ঢাকা
  • ঢাকা, সোমবার, ২৩ মার্চ, ২০২৬
  • শেষ আপডেট ৪ সেকেন্ড পূর্বে
মনিরুল ইসলাম
মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত : ২৩ মার্চ, ২০২৬, ০৪:৪৮ দুপুর

জুড়ীতে স্বাধীনতার ৫৫ বছর পর সংরক্ষিত হচ্ছে গণকবর

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

মহান স্বাধীনতার ৫৫ বছর পর মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার ভবানীগঞ্জ বাজার এলাকার গণকবরটি সংরক্ষিত হচ্ছে। ইতোমধ্যে গণকবরটি সংরক্ষণের কাজ শুরু করেছে উপজেলা প্রশাসন।

সোমবার (২৩ মার্চ) দুপুরে গণকবর সংরক্ষণের কাজ পরিদর্শন করেন মৌলভীবাজার-১ বড়লেখা-জুড়ী আসনের সংসদ সদস্য আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ মিঠু। এ সময় জুড়ী উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা আক্তার, উপজেলা বিএনপির সভাপতি মাসুম রেজা, সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনু, ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম, আব্দুল কাইয়ুম উপস্থিত ছিলেন।

এ সময় এমপি নাসির উদ্দিন আহমেদ মিঠু বলেন, পাক হানাদার বাহিনীর বর্বর হত্যাযজ্ঞের পর লাশগুলো যেসব স্থানে মাটিচাপা দেওয়া হয়েছিল, সেগুলো এতদিন অযত্ন-অবহেলায় ছিল। মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত এসব স্থান বর্তমান সরকার সংরক্ষণের ব্যবস্থা নিয়েছে। সরকারিভাবে গণকবরটি সংরক্ষণের মাধ্যমে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে পারবে বর্তমান প্রজন্ম। জুড়ীর ভবানীগঞ্জ বাজার এলাকার গণকবরটিতে আগামী ২৫শে মার্চ শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে গণকবর সংরক্ষণের মূল কাজ উন্মোচন হবে।

মুক্তিযোদ্ধাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ১৯৭১ সালে পাকিস্তানী হানাদার বাহিনী ও রাজাকাররা ভবানীগঞ্জ বাজার এলাকায় মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের ধরে এনে টর্চার সেলে নির্যাতনের পর হত্যা করে এখানে গণকবর দেয়। স্বাধীনতার পর থেকে বিভিন্ন সময় মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা এই জায়গাটিকে সংরক্ষণের দাবি জানালেও কোনো সরকার উদ্যোগ নেয়নি। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর সারাদেশেই গণকবর বা বধ্যভূমি সংরক্ষণের উদ্যোগ নিয়েছে। এরই অংশ হিসাবে জুড়ী উপজেলার ভবানীগঞ্জ বাজার এলাকার জুড়ী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের পাশের গণকবরটি সংরক্ষিত হচ্ছে। এতে সন্তোষ জানিয়েছেন মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা।

মুক্তিযোদ্ধারা আরও জানান, দেশ স্বাধীনের পর মুক্তিযোদ্ধারা এলাকায় এসে তাদের আত্মীয়-স্বজনকে খুঁজতে থাকে। ওই বধ্যভূমিতে গিয়ে মুক্তিযোদ্ধারা তাদের আত্মীয়-স্বজনের লাশ খুঁজে পান। এ সময় অনেক নারী-পুরুষের লাশ, হাতের বালা-শাখা, কাপড় ও মাথার খুলি ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখেন মুক্তিযোদ্ধারা।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info@bd24live.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ office.bd24live@gmail.com