ইসলামের দৃষ্টিতে যাকাত ও ছদাকাতের মাধ্যমে টেকসই দারিদ্র বিমোচনের লক্ষ্যে কুমিল্লার বুড়িচং উপজেলার জগতপুর গ্রামে ৯ লাখ টাকার সহায়তা বিতরণ করেছে যাকাত ও ছদাকাত ফাউন্ডেশন।
সোমবার (২৩ মার্চ) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের জগতপুর সুবহাগাজী জামে মসজিদের মাঠ প্রাঙ্গণে আয়োজিত এক আলোচনা সভা ও বিতরণ অনুষ্ঠানে এ সহায়তা প্রদান করা হয়। এ বছর ফাউন্ডেশনের উদ্যোগে ১১ জন অসহায় ব্যক্তির মাঝে স্বল্পকালীন ও দীর্ঘকালীন প্রকল্পের আওতায় অটোরিকশা, চিকিৎসা সহায়তা, নগদ অর্থ, ঘর নির্মাণ ও মেরামত, বিদেশগমন সহায়তা এবং ঋণ পরিশোধের জন্য অর্থ প্রদান করা হয়।
অনুষ্ঠানে কাওসার আহমেদ ও নাহিদুল ইসলামের যৌথ সঞ্চালনায় সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের আহ্বায়ক ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক (মেডিসিন) ডা. জাবেদ আহমেদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুবহাগাজী সমাজের সভাপতি ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. কবির হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির বাবুল, ইসলামী ব্যাংক লাকসাম শাখার সিনিয়র প্রিন্সিপাল মো. আব্দুল হান্নান, দ্য নিউ ন্যাশন পত্রিকার অ্যাসাইনমেন্ট এডিটর মো. আব্দুল অদুদ, বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, কৃষি উপসহকারী মো. ইকবাল হোসেন, ইঞ্জিনিয়ার দেলোয়ার সুমন।এসময় উপস্থিত ছিলেন সমাজসেবক আলী আক্কাস,স্বপ্নের বুড়িচং প্রতিষ্ঠাতা মো. সাব্বির আহমেদ,আলমগীর হোসেন,বিল্লাল হোসেন,দুলাল হোসেন,তারা মিয়া,মামুন মিয়া,সোহেল, আমিনুর রহমান বাবু,কাসেদুল ইসলাম কুতুব,আবরার ফয়সাল,নাঈম,পিয়াস,জিতু,দিপু,রিফাত, রোহান, সায়মন,রাব্বি, আরমান,হাসিব, সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।উক্ত অনুষ্ঠানে শুরু কোরআন তেলাওয়াত করেন মুদ্দাসির সাকিব।
ফাউন্ডেশনের আহ্বায়ক ও সভার সভাপতির বক্তব্যে ডা. জাবেদ আহমেদ বলেন, আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে প্রতিবছরই এ ধরনের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তিনি সকল যাকাতদাতাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, সংগঠিত ফান্ড গঠনের মাধ্যমে যাকাত প্রদান করলে দারিদ্র বিমোচনে আরও কার্যকর ভূমিকা রাখা সম্ভব। দেশের সর্বত্র এ ধরনের উদ্যোগ ছড়িয়ে পড়ারও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
মাসুম/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর