বাংলাদেশে অকটেন, ডিজেল, পেট্রল ও ভোজ্যতেলের কোনো সংকট নেই বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান, এমপি।
সোমবার বেলা ১১টার দিকে টাঙ্গাইলের সখীপুর উপজেলা পরিষদ চত্বরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয় একাধিকবার নিশ্চিত করেছে যে দেশে তেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে। তবে কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট সৃষ্টি করে দাম বাড়ানোর চেষ্টা করে থাকে।
তিনি আরও বলেন, “সরকার এসব অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। আমাদের আমলে এ ধরনের কর্মকাণ্ড বরদাশত করা হবে না। যাদের পেট্রল, ডিজেল, অকটেন বা ভোজ্যতেল প্রয়োজন, তাদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।”
এ সময় বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিষয়ে সরকার শুরু থেকেই গুরুত্বের সঙ্গে কাজ করছে। ভারতে গ্রেপ্তার হওয়া আসামিদের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং সব হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর