• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • শেষ আপডেট ১৬ মিনিট পূর্বে
প্রচ্ছদ / জাতীয় / বিস্তারিত
কামরুজ্জামান রনি
স্পেশাল করেসপন্ডেন্ট
প্রকাশিত : ২০ অক্টোবর, ২০২৬, ১০:২৩ রাত

সংখ্যালঘু বা সংখ্যাগরিষ্ঠ নয়, আমরা সবাই বাংলাদেশি: প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

ধর্মীয় পরিচয় নির্বিশেষে দেশের সব নাগরিকের সমান অধিকার রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ধর্ম, বর্ণ, পেশা কিংবা জাতিগত পরিচয় যা-ই হোক না কেন, রাষ্ট্রের কাছে প্রত্যেক নাগরিকের অধিকার সমান। সবাইকে সঙ্গে নিয়ে একটি বৈষম্যহীন ও প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে চায় সরকার।

মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে চট্টগ্রাম নগরের রহমতগঞ্জে জে এম সেন হলের দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর এ বক্তব্যের বিষয়টি উঠে আসে। এর আগে একই দিনে রংপুর ও রাজশাহীতে পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি।

প্রধানমন্ত্রীর এই সফর শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের অংশ। চট্টগ্রামের জে এম সেন হলে তাঁকে স্বাগত জানান বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদের মহানগর শাখার নেতারা এবং সনাতন ধর্মাবলম্বীদের প্রতিনিধিরা।

প্রধানমন্ত্রীর সঙ্গে এ সময় অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীসহ সরকারের কয়েকজন মন্ত্রী ও বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে রাজশাহীর ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী বলেছিলেন, বাংলাদেশে জন্মগ্রহণ করে বেড়ে ওঠা প্রত্যেক মানুষই বাংলাদেশি নাগরিক। ধর্ম, পেশা কিংবা জাতিগত পরিচয় নির্বিশেষে সবার অধিকার সমান। দেশের উন্নয়ন ও প্রত্যাশিত ভবিষ্যৎ নির্মাণে সব ধর্মের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বানও জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, কোনো জনগোষ্ঠীকে পেছনে রেখে দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। তাই সব ধর্মের মানুষের অংশগ্রহণ ও সহযোগিতায় দেশকে এগিয়ে নিতে হবে।

চট্টগ্রামের জে এম সেন হলে গত চার দশক ধরে দুর্গাপূজার আয়োজন করে আসছে বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদের মহানগর শাখা। আয়োজকদের ভাষ্য অনুযায়ী, এবারই প্রথম কোনো প্রধানমন্ত্রী এই পূজামণ্ডপ পরিদর্শন করলেন।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]