ঈদোত্তর গানের মুর্ছণায় যেন ভেসে গেল দর্শক ও শ্রোতা সাধারণ। জেলার ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন জয়পুরহাট সংগীত চক্রের এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান স্থানীয় শহীদ ডা: আবুল কাশেম ময়দানে সোমবার সন্ধ্যায় আয়োজন করা হয়।
প্রথমে জাতীয় সংগীত এবং পরে কাজী নজরুল ইসলামের বিখ্যাত ইসলামি গান " ওমোর রমযানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ' সংগঠনের শিল্পীদের সমবেত কন্ঠে পরিবেশনের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। একে একে শিল্পীরা গান পরিবেশন শুরু করলে দর্শক শ্রোতাদের উপচে পড়া ভির লক্ষ্য করা যায় শহীদ ডাঃ আবুল কাশেম ময়দানে। কে তুমি তন্দ্রা হরণী আর রুপশী দোহায় তোমায়' পরিবেশন করেন ডা: জাফর ইমাম, মধু মালতি ডাকে আয়' পরিবেশন করেন লাবন্য প্রভা মন্ডল, দিল্লিতে নিজাম উদ্দিন আওলিয়া' পরিবেশন করেন সৃষ্টি রানী দাস, রঙচটা জিন্সের প্যান্ট পড়া' পরিবেশন করেন আজমেরী রহমান মায়াবী, কে দিল পিরিতের বেড়া ' পরিবেশন করেন অনুপ চন্দ্র মালী, জানিনা সে হৃদয়ে কখন এসেছে ' পরিবেশন করেন রুহানা জান্নাত সুস্মিতা, করি মনা কাম ছাড়ে না' পরিবেশন করেন আবুল কালাম আজাদ ও রশিক আমার' পরিবেশন করেন মুকুল চন্দ্র।
অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন বিএনপি রাজশাহী বিভাগীয় সাংগঠনিক কমিটির সহ সাংগঠনিক সম্পাদক কে এম ওবায়দুর রহমান চন্দন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাহমুদুল ইসলাম।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর