• ঢাকা
  • ঢাকা, বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • শেষ আপডেট ১৩ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / জাতীয় / বিস্তারিত
মোঃ শাকিল শেখ
স্টাফ করেসপন্ডেন্ট (সাভার ও ধামরাই)
প্রকাশিত : ২৫ মার্চ, ২০২৬, ০৩:১৪ দুপুর

স্বাধীনতা দিবসকে ঘিরে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ, নিরাপত্তা জোরদার

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

আগামীকাল ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস। জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধ পুরোপুরিভাবে প্রস্তুত করা হয়েছে। ইতোমধ্যে ধুয়ে-মুছে ও রং-তুলির আঁচড়ে নানা রঙের ফুল দিয়ে নতুন রূপ দেওয়া হয়েছে স্মৃতিসৌধ চত্বর।

২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে দেশের সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হবেন দেশের জন্য জীবন উৎসর্গকারী বীর সেনারা। এবারে বিদ্যুৎ সাশ্রয়ের কথা বিবেচনা করে বর্ণিল আলোকসজ্জা করা হয়নি। নিরাপত্তা জোরদার করতে ওয়াচ টাওয়ার ও সিসিটিভি কন্ট্রোলের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারিতে রাখা হবে পুরো সৌধ এলাকা।

দিবসটির প্রথম প্রহরে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দীন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে তিন বাহিনীর পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হবে। পরে মন্ত্রিপরিষদের সদস্য ও তিন বাহিনীর প্রধানরা শ্রদ্ধা নিবেদন করবেন। তাদের পরপরই সাধারণ মানুষের জন্য স্মৃতিসৌধের মূল ফটক খুলে দেওয়া হবে। এরপরই সেখানে সাধারণ মানুষের ঢল নামবে।

স্বাধীনতা দিবসকে সামনে রেখে স্মৃতিসৌধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কাজ করতে পেরে আনন্দ প্রকাশ করেছেন সেখানে কর্মরত শ্রমিকরা।

সাভার গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন আনু জানান, বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধ সম্পূর্ণ প্রস্তুত রাখা হয়েছে।

ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. আরাফাতুল ইসলাম বলেন,স্মৃতিসৌধ ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, বিদ্যুৎ সাশ্রয়ের কথা বিবেচনা করে এ বছর স্মৃতিসৌধে আলোকসজ্জা করা হয়নি।

বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে এবার দেশজুড়ে উদযাপিত হবে স্বাধীনতার ৫৬তম বার্ষিকী। ১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে যে ঐতিহাসিক যাত্রার সূচনা হয়েছিল, তারই ধারাবাহিকতায় প্রতিবছর দিনটি শ্রদ্ধা ও গৌরবের সঙ্গে পালন করে আসছে জাতি।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]