• ঢাকা
  • ঢাকা, বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • শেষ আপডেট ৭ মিনিট পূর্বে
মনিরুল ইসলাম
মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত : ২৫ মার্চ, ২০২৬, ০৫:৪৩ বিকাল

জুড়ীতে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

মৌলভীবাজার জেলার জুড়ীতে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস পালিত হয়েছে।

জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার-১ বড়লেখা-জুড়ী আসনের সংসদ সদস্য আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ মিঠু।

উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন থানার ওসি মিনহাজ উদ্দিন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সমরজিৎ সিংহ, বীর মুক্তিযোদ্ধা কুলেশ চন্দ্র চন্দ, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম, ফুলতলা বশির উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, জুড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মনিরুল ইসলাম প্রমুখ।

এছাড়াও আলোচনা সভায় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে উপজেলার কামিনীগঞ্জ বাজারে অবস্থিত গণকবরে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ মিঠু, উপজেলা প্রশাসন, স্বাস্থ্য কমপ্লেক্স, জুড়ী থানা, উপজেলা বিএনপি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

মাসুম/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]