অভিনেতা ফজলুর রহমান বাবু হৃদরোগে আক্রান্ত হয়ে গত ফেব্রুয়ারিতে দীর্ঘ সময় হাসপাতালে ভর্তি ছিলেন এবং তার পরও ওপেন হার্ট সার্জারি সম্পন্ন হয়। বর্তমানে তিনি বাসায় বিশ্রামে আছেন। সম্প্রতি অভিনেতা চঞ্চল চৌধুরী বাবুকে দেখতে গিয়েছিলেন এবং তার শারীরিক অবস্থার আপডেট দিয়েছেন।
বুধবার (২৫ মার্চ) সামাজিক মাধ্যমে একটি ছবি শেয়ার করে চঞ্চল আবেগঘন বার্তায় লিখেছেন, এবারের ঈদে সবচেয়ে আনন্দদায়ক মুহূর্ত ছিল পরিবারের সবাইকে নিয়ে বাবু ভাইকে দেখতে যাওয়া। বড় ধরনের জটিল অস্ত্রোপচারের পর তাকে হাসিমুখে দেখাটা তার কাছে সৃষ্টিকর্তার কাছে করা এক বিশেষ প্রার্থনার পূরণ ছিল।
চঞ্চল আরও জানিয়েছেন, সবার প্রিয় এই অভিনেতা এখন অনেকটাই সুস্থ হয়েছেন। খুব শিগগিরই তাকে আবার ক্যামেরার সামনে দেখার আশা ব্যক্ত করেছেন এবং বাবুর জন্য শুভকামনা জানিয়েছেন।
উল্লেখ্য, গত ১৯ ফেব্রুয়ারি ওপেন হার্ট সার্জারির পর প্রায় দুই সপ্তাহ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর ৩ মার্চ বাসায় ফেরেন ফজলুর রহমান বাবু। এবারের ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘প্রেশার কুকার’-এ তাকে দেখা গেছে। অন্যদিকে চঞ্চল চৌধুরী অভিনীত ‘দম’ ও ‘বনলতা এক্সপ্রেস’ও বর্তমানে প্রেক্ষাগৃহে চলছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর