ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান-এর নেতৃত্ব নাকি তাকে দেশটির পরবর্তী “সুপ্রিম লিডার” হওয়ার প্রস্তাব দিয়েছিল, তবে তিনি তা প্রত্যাখ্যান করেছেন।
যুক্তরাষ্ট্রের একটি রিপাবলিকান ফান্ডরেইজিং অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে ট্রাম্প এ “অসাধারণ” দাবি করেন। তিনি বলেন, ইরান যুদ্ধ বন্ধে তার সঙ্গে যোগাযোগ করছে এবং একটি চুক্তিতে পৌঁছাতে আগ্রহী।
তবে ট্রাম্পের এই দাবির বিপরীতে তেহরান স্পষ্টভাবে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের সরাসরি আলোচনা চলছে না এবং এ ধরনের প্রস্তাবের বিষয়টিও অস্বীকার করেছে।
প্রায় এক মাস ধরে চলমান সংঘাতের প্রেক্ষাপটে ট্রাম্প বারবার দাবি করে আসছেন যে, ইরান চুক্তির জন্য আগ্রহী। কিন্তু ইরান সরকার বলছে, কোনো আনুষ্ঠানিক আলোচনা বা সংলাপ হয়নি।
বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই বক্তব্য রাজনৈতিক ও কূটনৈতিকভাবে অত্যন্ত ব্যতিক্রমী এবং বাস্তবতার সঙ্গে এর মিল নিয়ে প্রশ্ন রয়েছে।
সূত্র: India Today.
সাজু/নিএ
সর্বশেষ খবর