মহান স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে কুমিল্লা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর পক্ষ থেকে এই পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন কুমিল্লার জেলা প্রশাসক মু. রেজা হাসান, কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, সিভিল সার্জন ডা. আলী নুর বশির, মুক্তিযোদ্ধা কমান্ডার নুরে আলম এবং টাউনহলের সদস্য সচিব সাজ্জাদুল কবিরসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
স্বাধীনতার এই তাৎপর্যপূর্ণ দিনে শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তাদের প্রতি সম্মান প্রদর্শনের অংশ হিসেবে এই কর্মসূচি পালন করা হয়।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর