ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, হিজবুল্লাহ সদস্যদের সঙ্গে বন্দুকযুদ্ধে তাদের এক সেনা নিহত হয়েছেন। নিহত সেনার নাম স্টাফ সার্জেন্ট ওরি গ্রিনবার্গ (২১)। তিনি গোলানি ব্রিগেডের রিকনাইসেন্স ইউনিটের সদস্য ছিলেন এবং পেতাহ টিকভা শহরের বাসিন্দা।
আইডিএফের প্রাথমিক তদন্তে জানা গেছে, স্থানীয় সময় রাত প্রায় ২টার দিকে দক্ষিণ লেবাননে দায়িত্ব পালনকালে গোলানি ব্রিগেডের সদস্যরা কয়েকজন হিজবুল্লাহ যোদ্ধাকে শনাক্ত করেন। এরপর উভয় পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়। এ সময় গ্রিনবার্গ নিহত হন এবং আরও একজন সেনা সামান্য আহত হন, তবে তাকে হাসপাতালে ভর্তি করতে হয়নি।
আইডিএফ জানায়, সংঘর্ষে হিজবুল্লাহর কয়েকজন সদস্যও নিহত হয়েছে এবং এলাকায় এখনও তল্লাশি অভিযান চলছে।
উল্লেখ্য, দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের নতুন স্থল অভিযানে এটি তৃতীয় সেনা নিহতের ঘটনা।
সূত্র: The Times of Israel.
সাজু/নিএ
সর্বশেষ খবর