• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • শেষ আপডেট ৪ মিনিট পূর্বে
মো. আমজাদ হোসেন রতন
নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত : ২৬ মার্চ, ২০২৬, ০৩:৩৯ দুপুর

নাগরপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

টাঙ্গাইলের নাগরপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করেন। দিবসটি উপলক্ষে সূর্য্যদয়ের সাথে সাথে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পার্পণ করেন যথাক্রমে সাংসদ সদস্যের পক্ষে উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, বিএনপি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, নাগরপুর প্রেসক্লাব ও সামাজিক সংগঠণ সমুহ।

পরে জাতীয় পতাকা উত্তোলন, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা, কুচকাওয়াজ ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. এরফান উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে টাঙ্গাইল ৬ নাগরপুর দেলদুয়ার আসনের সাংসদ রবিউল আওয়াল লাভলু উপস্থিত ছিলেন।

উপজেলা সহকারী কমিশনার(ভূমি) দীপ ভৌমিক এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এমপির সহধর্মিনী মনোয়ারা মুকুল, উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ সালাম, সিনিয়র সহ-সভাপতি আহম্মদ আলী রানা, সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হবি, নাগরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মুরাদ হাসান প্রমুখ।

এসময় উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক মো. ফারুক আহম্মেদ খান ফারুক, যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক নাজমুল হক স্বাধীন, শ্রমিকদলের সভাপতি মো. আরিফুল ইসলাম নবা-সহ বীর মুক্তিযোদ্ধরা, বিভিন্ন দপ্তরের প্রধানগণ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা ও অভিভাবকবৃন্দরা উপস্থিত ছিলেন।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]