• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • শেষ আপডেট ১৯ মিনিট পূর্বে
আবু সাইদ
রৌমারি, কুডিগ্রাম প্রতিনিধি
প্রকাশিত : ২৬ মার্চ, ২০২৬, ০৭:১৩ বিকাল

রৌমারীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন 

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

রৌমারীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস (২৬ মার্চ) উদযাপিত হয়েছে। দিনটি উপলক্ষে ভোর ৬টায় ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের আনুষ্ঠানিক কার্যক্রমের সূচনা করা হয়। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে রৌমারী শহীদমিনারে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা আলাউদ্দিন নেতৃত্বে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ। পর্যায়ক্রমে উপজেলা বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে

সকাল ৯টায় রৌমারী সি জি জামান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, পুলিশ, আনসার ভিডিপি ও ফায়ার সার্ভিসের সদস্যরা অংশগ্রহণ করেন। এ সময় সালামি ও অভিবাদন গ্রহণ করেন রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা আলাউদ্দিন এবং রৌমারী থানার অফিসার ইনচার্জ মো. কাওছার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ২৮ কুড়িগ্রাম ৪ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান মোস্তাক। এসময় আরো উপস্থিতি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাফিউর রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোক্তার হোসেন, কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক সদস্য আলহাজ্ব মো.আজিজুর রহমান, উপজেলা জামায়াতের আমীর হায়দার আলী, রৌমারী উপজেলা বিএনপির আহবায়ক আব্দুর রাজ্জাক ও চেয়ারম্যান ৪নং সদর ইউপি,উপজেলা বিএনপির সদস্য সচিব মোস্তাফিজুর রহমান রন্জু,যোদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আব্দুল কাদের চেয়ারম্যান ৩নং ইউপি, মুক্তিযোদ্ধা ও পরিবারের সদস্যবৃন্দ, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা–কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক–শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ। কুচকাওয়াজ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা ডিসপ্লে প্রদর্শন করে। প্রদর্শন শেষে শহীদ মুক্তিযোদ্ধা ও প্রয়াত মুক্তিযোদ্ধাগণের পরিবার এবং মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করে রৌমারী উপজেলা প্রশাসন।

সংবর্ধনা শেষে কুচকাওয়াজ ও ডিসপ্লেতে বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেওয়া হয়। পরিশেষে উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠান হয়।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]