• ঢাকা
  • ঢাকা, শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • শেষ আপডেট ১৯ মিনিট পূর্বে
প্রচ্ছদ / অপরাধ / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ২৭ মার্চ, ২০২৬, ০২:১৫ দুপুর

যুবদল নেতা কিবরিয়া হত্যায় রিভলবারসহ দুই ‘শুটার’ গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

রাজধানীর পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়া হত্যাকাণ্ডে জড়িত দুই শুটারকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তাদের কাছ থেকে একটি বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার করা হয়েছে।

র‌্যাবের পাঠানো খুদে বার্তায় শুক্রবার (২৭ মার্চ) এ তথ্য জানানো হয়। বার্তায় বলা হয়, গ্রেপ্তারকৃত দুই ব্যক্তি এই হত্যাকাণ্ডের ‘কিলিং মিশনে’ অংশ নিয়েছিলেন এবং তারা সরাসরি ‘শুটার’ হিসেবে কাজ করেছেন। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য র‌্যাব-৪ শিগগিরই একটি প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানাবে।

গত বছরের ১৭ নভেম্বর মিরপুর-১২ নম্বরের বি ব্লকের ‘বিক্রমপুর হার্ডওয়্যার অ্যান্ড স্যানিটারি’ নামের দোকানে হেলমেট ও মুখোশ পরা তিন সশস্ত্র ব্যক্তি গোলাম কিবরিয়াকে গুলি করে হত্যা করে। ঘটনার পর তারা পালানোর সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশা ব্যবহার করলে, দ্রুত না চালানোর কারণে চালক আরিফ হোসেন (১৮)কে কোমরে গুলি করা হয়। এ সময় স্থানীয়রা জনি ভূঁইয়া (২৫) নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশে হস্তান্তর করে।

এ ঘটনায় কিবরিয়ার স্ত্রী সাবিহা আক্তার ওরফে দীনা পল্লবী থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় জনিসহ পাঁচজনকে আসামি করা হয়। অন্য আসামিরা হলেন— সোহেল ওরফে পাতা সোহেল ওরফে মনির হোসেন (৩০), সোহাগ ওরফে কালু (২৭), মাসুম ওরফে ভাগিনা মাসুম (২৮) ও রোকন (৩০)। এছাড়া অজ্ঞাত পরিচয় আরও সাত-আটজন এ হত্যাকাণ্ডে জড়িত বলে মামলায় উল্লেখ করা হয়েছে। পল্লবী থানা পুলিশ মামলাটি তদন্ত করছে।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]