• ঢাকা
  • ঢাকা, শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • শেষ আপডেট ৮ সেকেন্ড পূর্বে
মো. রিয়াদ হোসাইন
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত : ২৭ মার্চ, ২০২৬, ১০:০৮ রাত

কালীগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: ২০ কেজি গাঁজাসহ নারীসহ গ্রেপ্তার ২

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

গাজীপুরের কালীগঞ্জে মাদকবিরোধী পৃথক অভিযানে ২০ কেজি ১৮০ গ্রাম গাঁজাসহ এক নারীসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৭ মার্চ) বিকেলে উপজেলার বাহাদুরসাদী ইউনিয়ন ও পৌরসভা এলাকায় এই অভিযান দুটি পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেল আনুমানিক ৫টা ৪০ মিনিটে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন এবং পরিদর্শক (তদন্ত) মো. আশরাফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি শক্তিশালী দল বাহাদুরসাদী ইউনিয়নের মধ্য খোলাপাড়া এলাকায় অভিযান চালায়। অভিযানটি ফাতেমা আক্তার মিতু (৩২) ও তার স্বামী শামীম আহমদ নাহিদ দর্জির বসতবাড়িতে পরিচালিত হয়। তল্লাশিকালে তাদের রান্নাঘরের ভেতর থাকা একটি ড্রাম থেকে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় ফাতেমা আক্তার মিতুকে গ্রেপ্তার করে পুলিশ।

এদিকে, একই দিনে কালীগঞ্জ পৌরসভার মূলগাঁও এলাকায় অপর একটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ। সেখান থেকে ১৮০ গ্রাম গাঁজাসহ চিত্তন বর্মন (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি মৃত প্রেমানন্দ বর্মনের ছেলে। পুলিশ জানায়, মূলগাঁও এলাকার রাহাত উদ্দিনের একটি মুদি দোকানের সামনে থেকে তাকে মাদকসহ হাতে-নাতে আটক করা হয়।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, ঈদকে সামনে রেখে এবং নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এই ঝটিকা অভিযান চালানো হয়েছে। উদ্ধারকৃত মাদকের পরিমাণ ও অপরাধের গুরুত্ব বিবেচনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদকমুক্ত সমাজ গড়তে পুলিশের এই কঠোর অবস্থান ও সাঁড়াশি অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে তিনি হুঁশিয়ারি ব্যক্ত করেন।

মাসুম/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]