খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি সেনা জোন'র পক্ষ থেকে ১৫০ জন অসহায় ও হতদরিদ্র রোগীকে চিকিৎসাসেবা ও বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়েছে।
শনিবার (২৮ মার্চ) সকালে মানিকছড়ি উপজেলার জামতলা বাজার সংলগ্ন এলাকায় উক্ত বিশেষ মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করে সিন্দুকছড়ি সেনা জোন। সিন্দুকছড়ি সেনা জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন আকিব ইউসুফ নাজিব (এএমসি) নেতৃত্বে উক্ত ক্যাম্পেইন পরিচালিত হয়।
এসময় তিনি বলেন, দুর্গম পাহাড়ি অঞ্চলের অসহায়, গরিব ও বৃদ্ধ রোগীদের চিকিৎসাসেবা প্রদানই মেডিকেল ক্যাম্পেইনের মূল লক্ষ্য।
স্থানীয়রা সেনাবাহিনীর এ ধরনের মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
মাসুম/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর