ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার সংড়া গ্রামে অবস্থিত ইসস্পাহিনী এগ্রো লিমিটেডে চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা রাতে সংড়া গ্রামে প্রতিষ্ঠানের ৭৩ একর ভূমিতে ধান বীজ ধান চাষের উদ্দেশ্যে ঐ এলাকার জজ মিয়া বসত বাড়িতে তাহার একটি ঘর ভাড়া নিয়া সেখানে মালামাল রাখাসহ ব্যবহার করত। ঈদের ছুটিতে ঘরে না থাকার সুবাদে ঢুকে প্রায় দুই লক্ষা টাকার মালামাল ও বিছানার নিচ থেকে দশ হাজার টাকা চুরি করে নিয়ে যায়।
এই বিষয়ে সংড়া গ্রামে অবস্থিত ইসস্পাহিনী এগ্রো লিমিটেডে দায়িত্বরত আব্দুর রহিম বাদী হয়ে হালুয়াঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২৮ মার্চ) গভীর রাতে অজ্ঞাতনামা চোরের দল ঘরের দরজার নিচ দিয়ে সুরঙ্গ করে প্রবেশ করে। পরে বিভিন্ন কৃষি যন্ত্রাংশ, সার ও অন্যান্য মূল্যবান সামগ্রী নিয়ে যায়। রবিবার সকালে কর্মচারীরা ঘরে এসে দেখতে পেয়ে বিষয়টি বুঝতে পারেন।
প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ জানায়, চুরি যাওয়া মালামালের আনুমানিক মূল্য দুই লক্ষ টাকার বেশি। এতে তাদের আর্থিক ক্ষতি হয়েছে এবং ব্যবসায়িক কার্যক্রমে বিঘ্ন ঘটছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত চোরদের গ্রেপ্তার ও নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।
হালুয়াঘাট থানার ওসি ফেরদৌস আলম বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মাসুম/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর