• ঢাকা
  • ঢাকা, রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • শেষ আপডেট ২৮ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / জাতীয় / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ২৯ মার্চ, ২০২৬, ১২:১৯ রাত

নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দলের নেতাকর্মীদের দেশের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, জনগণের প্রত্যাশা পূরণে ধৈর্য ধরে আইনশৃঙ্খলার মধ্যে থেকে কাজ করতে হবে এবং কোনোভাবেই যেন সাধারণ মানুষের ভোগান্তি না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।

শনিবার সন্ধ্যায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এসে ব্যালকনিতে দাঁড়িয়ে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটাই তার প্রথম দলীয় কার্যালয় সফর।

তারেক রহমান বলেন, “আমাদের চেষ্টা করতে হবে, সবকিছু যেন স্বাভাবিক থাকে। আমি অফিসে আরও আসব, তবে রাস্তা বন্ধ করা যাবে না। মানুষের চলাচল বাধাগ্রস্ত করা যাবে না।” এ সময় তিনি নেতাকর্মীদের দ্রুত সড়ক ফাঁকা করে দেওয়ার আহ্বান জানান।

তিনি আরও বলেন, দলীয় কার্যালয়ে নিয়মিত এলে সাংগঠনিক কাজ এগিয়ে নেওয়া এবং নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখা সহজ হবে। “আপনাদের সহযোগিতা থাকলে আমি অফিসে আসতে পারব, না থাকলে পারব না,” যোগ করেন তিনি।

নেতাকর্মীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমাদের ধৈর্য ধরতে হবে, আইনশৃঙ্খলার মধ্যে থাকতে হবে এবং মানুষের পাশে দাঁড়াতে হবে।”

দেশের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে তারেক রহমান বলেন, জনগণকে এসব বিষয়ে বোঝাতে হবে এবং তাদের ধৈর্য ধারণে সহায়তা করতে হবে। তিনি উল্লেখ করেন, “মানুষ অনেক প্রত্যাশা নিয়ে দলের দিকে তাকিয়ে আছে।”

তিনি আরও জোর দিয়ে বলেন, “আমাদের এখন প্রথম কাজ হচ্ছে রাস্তাটা ক্লিয়ার করা।” ভবিষ্যতেও যদি স্বাভাবিক পরিবেশ বজায় না থাকে, তাহলে তার পক্ষে সেখানে আসা কঠিন হবে বলেও সতর্ক করেন তিনি।

এর আগে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে দলীয় কার্যালয়ে পৌঁছালে বিপুলসংখ্যক নেতাকর্মী তাকে স্বাগত জানান। পরে তিনি ব্যালকনিতে সংক্ষিপ্ত বক্তব্য দেন এবং কার্যালয়ে সরকারের মন্ত্রী, সংসদ সদস্য ও দলের নেতাদের সঙ্গে মতবিনিময় করেন।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]