অন্তর্বর্তীকালীন সরকারের সময় জারি করা ১৩৩টি অধ্যাদেশ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আজ রাতেই হতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রোববার (২৯ মার্চ) দুপুরে সরকারি দলের সংসদীয় বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, অধ্যাদেশগুলো পর্যালোচনার জন্য গঠিত সংসদীয় বিশেষ কমিটির বৈঠক আজ রাতে অনুষ্ঠিত হবে। ওই বৈঠকেই সবগুলো অধ্যাদেশ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে, বিশেষ কমিটির সভাপতি জয়নাুল আবেদীন জানিয়েছেন, এখনো ২৪টি অধ্যাদেশে মতৈক্য হয়নি। এসব অধ্যাদেশ নিয়ে আজকের বৈঠকে বিস্তারিত আলোচনা করা হবে।
প্রায় ১৩ দিন আবারও বসেছে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন। বিকেল ৩টায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে অধিবেশন। আজ অধিবেশন শেষে অনুষ্ঠিত হবে বিশেষ কমিটির বৈঠক।
কুশল/সাএ
সর্বশেষ খবর