• ঢাকা
  • ঢাকা, রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • শেষ আপডেট ১১ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ২৯ মার্চ, ২০২৬, ১১:২৭ রাত

লক্ষ্য থেকে বিচ্ছিন্ন মার্কিন সামরিক প্রস্তুতি, কৌশলে এগিয়ে ইরান

ফাইল ফটো

ইরান যুদ্ধের অবসান নিয়ে আলোচনায় আগ্রহী হলেও প্রয়োজনীয় প্রতিরোধ ক্ষমতা এখনও পুরোপুরি গড়ে তুলতে পারেনি। অন্যদিকে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক প্রস্তুতি বাড়লেও তা স্পষ্ট রাজনৈতিক লক্ষ্য থেকে বিচ্ছিন্ন বলে মন্তব্য করেছেন বিশ্লেষকরা।

মিডল ইস্ট ইনস্টিটিউটের জ্যেষ্ঠ ফেলো রস হ্যারিসন আল জাজিরাকে বলেন, ইরানের একটি স্পষ্ট রাজনৈতিক লক্ষ্য রয়েছে—যুক্তরাষ্ট্রের ওপর এমন চাপ সৃষ্টি করা, যাতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার অবস্থান পরিবর্তন করতে বাধ্য হন। কিন্তু যুক্তরাষ্ট্রের সামরিক কার্যক্রমে তেমন সুস্পষ্ট রাজনৈতিক উদ্দেশ্য দেখা যাচ্ছে না।

তিনি বলেন, “ইরান জানে তারা কী চায়, কিন্তু যুক্তরাষ্ট্রের লক্ষ্য স্পষ্ট নয়।” তার মতে, হরমুজ প্রণালী খুলে দেওয়াই যদি যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য হয়, তবে শুধুমাত্র সামরিক পদক্ষেপ দিয়ে তা সম্ভব হবে না।

বিশ্লেষকরা মনে করছেন, এই পরিস্থিতি ইরানের জন্য কৌশলগত সুবিধা তৈরি করছে। কারণ তারা নিজেদের লক্ষ্য নির্ধারণ করে পরিকল্পিতভাবে চাপ প্রয়োগ করছে, যেখানে যুক্তরাষ্ট্র এখনও সুসংগঠিত রাজনৈতিক ফলাফল অর্জনে অনিশ্চিত।

এদিকে, ট্রাম্প ইসরেলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর প্রভাব বিস্তার করতে পারলেও লেবাননের ক্ষেত্রে সেই প্রভাব কার্যকর হবে না বলে মত দেন রস হ্যারিসন।

তিনি আরও বলেন, যদি যুক্তরাষ্ট্র যুদ্ধ থেকে সরে আসে, তাহলে ইসরেলের পক্ষে একাধিক ফ্রন্টে যুদ্ধ চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়তে পারে।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]