• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • শেষ আপডেট ১২ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / জাতীয় / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ৩১ মার্চ, ২০২৬, ০৩:৪১ দুপুর

পাম্প বন্ধের বিষয়ে নতুন করে যে প্রস্তাব দিলেন মালিকপক্ষ

ছবি: সংগৃহীত

জ্বালানি তেলের তীব্র সংকটে জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। ভোর থেকে গভীর রাত পর্যন্ত দেশের বিভিন্ন পেট্রোল পাম্পে দেখা যাচ্ছে একই দৃশ্য—দীর্ঘ সারি, ক্লান্ত অপেক্ষা এবং অনিশ্চয়তা। এমন পরিস্থিতিতে পাম্প মালিকরা প্রতিদিন ১৩ ঘণ্টা পাম্প বন্ধ রাখার প্রস্তাব দিয়েছেন।

বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, তারা রাত ৮টা থেকে সকাল ৭টা পর্যন্ত পাম্প বন্ধ রাখতে চান। মঙ্গলবার (৩১ মার্চ) জ্বালানি তেল সরবরাহ ও বাজার পরিস্থিতি নিয়ে আয়োজিত এক আলোচনা সভায় এ প্রস্তাব তুলে ধরা হয়।

সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, ডিপো থেকে চাহিদা অনুযায়ী জ্বালানি সরবরাহ না পাওয়ায় ফিলিং স্টেশনগুলো চাপে রয়েছে। এই অবস্থায় নির্দিষ্ট সময় পাম্প বন্ধ রাখার সিদ্ধান্ত বিবেচনা করা হচ্ছে।

সভায় পাম্প মালিকরা আরও জানান, বর্তমান সংকটে সবচেয়ে বড় সমস্যা সরবরাহ ও পরিবহন ব্যবস্থাপনা। অনেক সময় ট্যাংকার আংশিক লোড নিয়ে পাঠানো হয়, ফলে পরিবহন খরচ বেড়ে যায় এবং ব্যবসায়িক ক্ষতির মুখে পড়তে হয়। তাই তারা ট্যাংকার সম্পূর্ণ ভর্তি করে তেল সরবরাহ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন, যাতে খরচ কমানো এবং সরবরাহ ব্যবস্থা আরও কার্যকর করা যায়। 

এ সময় একই জেলার একাধিক পাম্পে একসঙ্গে সরবরাহের ক্ষেত্রেও সমন্বয়ের প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়। একই সঙ্গে পাম্প মালিকরা অভিযোগ করেন, কিছু ক্ষেত্রে অননুমোদিতভাবে তেল বিক্রি বা মজুত করার ঘটনা ঘটতে পারে, তবে সেটি পুরো খাতের প্রতিনিধিত্ব করে না।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]