যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি বা আঞ্চলিক মধ্যস্থতাকারীদের মাধ্যমে বার্তা আদান-প্রদান হয়েছে বলে নিশ্চিত করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তবে তিনি স্পষ্ট করে জানিয়েছেন, এটিকে কোনোভাবেই আনুষ্ঠানিক আলোচনা বা সমঝোতা প্রক্রিয়া হিসেবে দেখা যাবে না।
Al Jazeera-কে দেওয়া সাক্ষাৎকারে আরাঘচি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ থাকলেও তা কূটনৈতিক আলোচনার পর্যায়ে পৌঁছেনি।
তিনি বলেন, “আমি আগের মতোই সরাসরি উইটকভের কাছ থেকে বার্তা পাই। কিন্তু এর অর্থ এই নয় যে আমরা কোনো আলোচনায় বসেছি।”
পররাষ্ট্রমন্ত্রী আরও ইঙ্গিত দেন, বর্তমান পরিস্থিতিতে উভয় পক্ষের মধ্যে যোগাযোগ থাকলেও তা মূলত বার্তা বিনিময়ের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে।
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে এই বার্তা আদান-প্রদানের বিষয়টি নতুন করে কূটনৈতিক তৎপরতার ইঙ্গিত দিলেও, আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়নি—এমনটাই পরিষ্কার করেছে তেহরান।
সাজু/নিএ
সর্বশেষ খবর
সারাবিশ্ব এর সর্বশেষ খবর