জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার শিমলা বাজার এলাকায় একটি বন্য বানরের তাণ্ডবে অতিষ্ঠ এলাকাবাসী। গত কয়েক মাস যাবৎ শিমলা বাজারের আরডিএম স্কুল রোড, পাবনা পট্টি, ধোপাপট্টি, গণ ময়দান, ইস্পাহানী, লোকোসেড এলাকায় বানরটি চষে বেড়াচ্ছে।
আবাসিক এলাকার ছাদ বাগানের ফল তার মূল খাদ্য। মাঝেমধ্যে হানা দেয় নিরিবিলি রান্নাঘরে। ছাদের ট্যাংকিতে পানি পান করার পাশাপাশি গোসলও সেরে নেয়।
এতে করে শিশুসহ সাধারণ মানুষ চরম আতঙ্কে দিন কাটাচ্ছে। শিক্ষার্থী সানজিদা ছোলাইমান আওকী ও সাদিয়া সোলায়মান রেইকী বলেন, আমাদের ছাদ বাগানের পেয়ারা, আম, পেঁপে, আনারসহ সব ধরনের ফল সাবার করছে বানর। রাতের আঁধারে আমরা আতঙ্কে থাকি।
গৃহিণী লাকী আকতার বলেন, এই বন্যপ্রাণীর তাণ্ডব থেকে মুক্তি পেতে এবং বড় কোনো দুর্ঘটনা ঘটার আগেই বানরটিকে অক্ষত অবস্থায় আটক করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার জন্য বন বিভাগ ও স্থানীয় প্রশাসনের পদক্ষেপ জরুরি।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর