গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের অভিজ্ঞতা, চ্যালেঞ্জ ও করণীয় তুলে ধরতে ১৮ সদস্যের একটি কমিটি গঠন করেছে নির্বাচন কমিশন (ইসি)। বিভিন্ন নির্বাচনী কার্যক্রমের তথ্য-উপাত্ত ও অভিজ্ঞতা সংকলন করে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রস্তুত করবে এ কমিটি।
বুধবার (১ এপ্রিল) ইসি কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন।
ইসির সিনিয়র সহকারী সচিব মো. মমতাজ-আল-শিবলীর স্বাক্ষরিত এ-সংক্রান্ত চিঠিতে বলা হয়েছে, কমিশনের দায়িত্ব গ্রহণের পর থেকে বর্তমান সময় পর্যন্ত ভোটার তালিকা হালনাগাদ, আইন-বিধি সংস্কার, নীতিমালা প্রণয়ন, সংলাপ, রোডম্যাপ, গণভোট ও সংসদ নির্বাচন, পোস্টাল ভোটিং, দল নিবন্ধন ও সীমানা নির্ধারণসহ বিভিন্ন কার্যক্রমের তথ্য-ছবি সংগ্রহ করে বই আকারে ডকুমেন্টেশন তৈরির লে-আউট প্রস্তুতে ১৮ সদস্যের এ কমিটি গঠন করা হয়েছে।
কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে, দায়িত্ব গ্রহণের পর থেকে বর্তমান সময় পর্যন্ত বিভিন্ন কার্যক্রম—ভোটার তালিকা হালনাগাদ, আইন-বিধি সংস্কার, নীতিমালা প্রণয়ন, সংলাপ, রোডম্যাপ, গণভোট ও সংসদ নির্বাচন, পোস্টাল ভোটিং, দল নিবন্ধন ও সীমানা নির্ধারণ—সংক্রান্ত ঝুঁকি, তা মোকাবিলার পদ্ধতি এবং ভবিষ্যৎ উন্নয়নে সুপারিশসহ একটি প্রতিবেদন তৈরির লে-আউট প্রস্তুত করবে কমিটি।
মাসুম/সাএ
সর্বশেষ খবর